এক্সপ্লোর

Mamata Banerjee SIR : ভবানীপুরে বাদ ৪৪ হাজারের বেশি নাম, আজ থেকেই এই কাজ শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে  বাদ গেছে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। এত সংখ্যক ভোটারের নাম বাদ যেতেই বড় নির্দেশ এল তৃণমূল দল নেত্রীর তরফে।  

আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : মঙ্গলবার প্রকাশিত হয়েছে, বহু প্রতীক্ষিত SIR-এর খসড়া ভোটার তালিকা।  মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে ৪৪ হাজারের বেশি নাম। এই পরিস্থিতিতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই নিজের বিধানসভা কেন্দ্র, ভবানীপুরের দলীয় BLA-দের সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিলেন তিনি। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে  বাদ গেছে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। এত সংখ্যক ভোটারের নাম বাদ যেতেই বড় নির্দেশ এল তৃণমূল দল নেত্রীর তরফে।  

LA-দের সঙ্গে বৈঠক করে মমতা  বললেন , যাদের নাম বাদ গেছে, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত আছেন, অথচ মৃত বলে দেখানো হয়েছে কিনা দেখতে হবে। শুনানির সময় সবার পাশে দাঁড়াতে হবে। নথি নিয়ে সমস্যা হলে 'May i help you' ক্যাম্পে নিয়ে যান।   

মঙ্গলবারই নিজের কেন্দ্রের ২৭৭ জন BLA, ৮ জন কাউন্সিলরের সঙ্গে বৈঠকে করেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে ছিলেন সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমও। ফিরহাদের কেন্দ্র থেকেও বাদ গিয়েছে ৬৬ হাজারের বেশি নাম।  তৃণমূল সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শোনা যাচ্ছে ৪৪ হাজার নাম বাদ পড়েছে। যত নাম বাদ পড়েছে, তা আবার ভাল করে চেক করুন। স্ক্রুটিনি করুন। কেন নাম বাদ পড়েছে, প্রত্যেকটি পার্ট ধরে ধরে চেক করুন। 

অন্যদিকে বন্দর এলাকায় ৬৬ হাজার নাম বাদ পড়াতে রীতিমতো গর্জে ওঠেন ফিরহাদ। বলেন, 'বিজেপি তো এখনও এমন কেউ জন্মায়নি যে বন্দর এলাকায় ফিরহাদ হাকিমকে হারাবে বা ভবানীপুরে ম্যাডামকে হারাবে...নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে আর ভোট দেবে মানুষ' । ফিরহাদের কেন্দ্রে কী হবে দলের পরবর্তী পদক্ষেপ তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

খসড়া ভোটার তালিকা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে ১০ হাজার ৫৯৯ জনের নাম বাদ গেছে। নন্দীগ্রামের ৭৯ নম্বর বুথের ভোটার শুভেন্দু অধিকারী। নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের সেই বুথে ১১টি নাম বাদ গেছে। অন্যদিকে, মিত্র ইনস্টিটিউশনের ২০৭ নম্বর বুথে ভোট দেন মুখ্যমন্ত্রী। সেই বুথে বাদ গেছে ১২৭ জন ভোটারের নাম।

এখন শুনানির পরে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদের খসড়া তালিকা থেকে কতজন বাদ পড়েন, সেটাই দেখার।              

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget