এক্সপ্লোর

Mamata Banerjee: SSC নিয়ে সুপ্রিম-রায়ে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ মমতার! কেন বললেন?

SSC-প্যানেল বাতিল প্রসঙ্গে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ আনলেন মমতা!

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গেছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর আর সর্বোচ্চ আদালতের এই রায় নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দোপাধ্যায়। টেনে আনলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে। 

মুখ্যমন্ত্রীর কথায়, 'তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড়জি এটাকে স্থগিত করে দিয়েছিলেন, হাইকোর্টের রায়কে। একজন প্রধান বিচারপতি স্থগিত করলেন, আরেকজন প্রধান বিচারপতি ক্যানসেল করলেন, এটার মানেটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। আমি কিন্তু বিচারপতিতে সম্মান জানিয়েই বলছি, আমি এই রায় মেনে নিতে পারছি না।'                            

চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করতে বসে, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দোপাধ্যায় টেনে আনলেন সদ্য দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন থেকে পোড়া নোট উদ্ধারের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, 'একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, ১৫ কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনও পর্যন্ত, তাঁর শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই ২৫ হাজার ভাই-বোন, তাদেরও ট্রান্সফার করতে পারত।' 

চাকরি বাতিলের নিরিখে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য় কি বিশেষ ইঙ্গিতপূর্ণ নয়? গত বছর ২২ এপ্রিল  ২০১৬ সালের SSC-র প্যানেল বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ। তারপরও কড়া মন্তব্য করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। 

সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'আপনারা যাঁরা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা, সারা জীবন আপনারা যাঁরা চাকরি করেছেন, তাঁদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন। সরকারি গাড়িতে চড়েন, সরকারি নিরাপত্তায় চলেন, মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি, মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু, হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি, আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার। আজ নয় দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তাঁরা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দায়, সেই ড্রাফটা তাঁরা করে দেয়।'  

সব মিলিয়ে তুঙ্গে তরজা। 

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget