এক্সপ্লোর

Mamata Banerjee: ৪৪ হাজারের বেশি শূন্যপদ, কবে থেকে অনলাইনে আবেদন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

SSC Case: চাকরিহারা শিক্ষকদের নিয়ে টানাপোড়েনের মধ্যে নতুন ঘোষণা রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিকেল ৫ টায় গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক। নজর রাখতে বললেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজাপ। পথে বসে আন্দোলন করছেন যোগ্য শিক্ষকদের একাংশ। ২১ দিনে পড়ল তাঁদের ধর্না। এই আবহে নবান্নে সাংবাদিক বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে নানা খুঁটিনাটি জানান তিনি। পাশাপাশি কত সংখ্যক শূন্যপদ রয়েছে তাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

চাকরিহারা শিক্ষকদের নিয়ে টানাপোড়েনের মধ্যে নতুন ঘোষণা রাজ্যের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "২৪ হাজার ২০৩ জন শূন্যপদ ছাড়াও আরও বেশি কিছু শূন্যপদ তৈরি করা হয়েছে। কারণ অনেক খালি পোস্ট আছে। শিক্ষকদের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির জন্য অতিরিক্ত ১১ হাজার ৫১৭ শূন্যপদ তৈরি করা হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ৬ হাজার ৯১২ শূন্যপদ। গ্রুপ সি-তে ৫৭১ এবং গ্রুপ ডি-তে এক হাজার শূন্যপদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৪৪ হাজার ২০৩। চাকরিহারাদের নিয়ে নবম-দশম শ্রেণির ক্ষেত্রে শূন্যপদ ২৩ হাজার ২১২, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে শূন্যপদ ১২ হাজার ৫১৪। পাশাপাশি গ্রুপ C- ক্ষেত্রে ২ হাজার ৯৮৯ এবং গ্রুপ D-র জন্য মোট শূন্যপদ ৫ হাজার ৪৮৮।''

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মের মধ্যে আমরা বিজ্ঞপ্তি জারি করব। আইনি পরামর্শ নিয়ে ৩০ মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। ১৬ জুন থেকে ১৪ জুলাই অনলাইনে আবেদন করা যাবে। হাতে সময় রেখে ১৪ জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। রিভিউ পিটিশনের সময় রেখে ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে। যদি রিভিউতে কিছু বিচার না হয় আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে পুরোটা করে দেব।''

এদিকে ২০১৬-র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কারা যোগ্য আর কারা অযোগ্য, তা এখনও বাছাই করে উঠতে পারেনি রাজ্য সরকার কিংবা SSC। তবে সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করেছে ও বেতন ফেরতের নির্দেশ দিয়েছে, সেই চিহ্নিত 'অযোগ্য'দের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, যাঁদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যাতে শিক্ষা দফতর বা অন্য কোনও দফতরে যোগ দিতে পারেন, তার জন্য নোটিফিকেশন জারি করা হবে।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget