এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমার পার্টির লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম', তোপ ক্ষুব্ধ মমতার

Purulia News: 'ডিএম তুমি শুনতে পাচ্ছ? কী জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো! হোয়াট ইউ আর ডুইং?' তোপ মুখ্যমন্ত্রীর

উজ্জ্বল মুখোপাধ্যায়, পুরুলিয়া: সোমবার পুরুলিয়ায় (Purulia) ছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। যত সময় এগোল, ততই যেন উত্তাপ বাড়ছিল সভায়। জেলায় ওঠা নানা অভিযোগ নিয়ে, নানা ভোগান্তির নালিশ নিয়ে কার্যত মুখ্যমন্ত্রীর (Chief Minister) তোপের মুখে পড়েছেন পুরুলিয়ার সরকারি আধিকারিকরা। বাদ যাননি পুরুলিয়ার জেলাশাসকও।

মমতার রুদ্রমূর্তি:
কখনও কোনও প্রকল্পের কাজ বাকি থাকা নিয়ে তিরষ্কার। কখনও আবার ভূমি রাজস্ব (Land Revenue) দফতরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। একের পর এক অভিযোগ তুলে এদিন জেলাশাসক-সহ জেলার আধিকারিকদের আগাগোড়া তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী।  

কী অভিযোগ:
ইটভাটা থেকে সংগৃহীত রাজস্ব ঠিকমতো কোষাগারে নাকি জমা পড়ছে না। তা নিয়ে খোদ জেলাশাসককে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' নীচুতলার এরা কালেকশন করে। তারা কালেকশন করে সরকারকে টাকাটা জমা দেয় না। কিছুটা দেয়। বাকিরা নিজেরা খেয়ে নেয়। কী জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো! হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল।' ক্ষুব্ধ মমতাকে বলতে শোনা যায়, 'এতকিছু দিচ্ছি মানুষকে। অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম এবং তাঁদের শাসন আমি সবসময়ই করি।'     

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

ভূমি ও ভূমি রাজস্ব দফতরেই দুর্নীতির অভিযোগ ওঠায় কার্যত ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও একাধিক প্রকল্প আটকে থাকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। গোটা পুরুলিয়া জুড়ে একাধিক সরকারি প্রকল্পের কাজ শুরু হলেও, তা সময়ে শেষ হয়নি! এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর ভর্ত্‍সনার মুখে পড়েন জেলাশাসক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তোমাদের জেলায় কত প্রোজেক্ট পেন্ডিং আছে? তোমরা চটপট উত্তর দিয়ে দাও। ইট ইজ আন্ডার প্রোসেস। মানে যেগুলো করোনা বা ফেলে রেখে দাও, দিনের পর দিন। তোমরা বলে দাও ইট ইজ আন্ডার প্রোসেস। প্রেজেন্ট স্টেটাস কি? সেটা কি? খায় না মাথায় দেয়?'

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই এদিন সক্রিয় হয় পুলিশ। বলরামপুরের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসের সামনে গিয়ে দেখা যায় দুটি দোকান সিল করে দিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। 
 
আরও পড়ুন: পরীক্ষার ৪০ দিনের মাথায় হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

সেরা শিরোনাম

Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget