এক্সপ্লোর

Dhupguri News: অবশেষে মহকুমা হচ্ছে ধূপগুড়ি! কী বললেন মুখ্যমন্ত্রী?

Abhishek Banerjee: গত ২ সেপ্টেম্বর ভোট প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, কলকাতা: অবশেষে মহকুমার স্বীকৃতি পেতে চলেছে ধূপগুড়ি (Dhupguri)। 'জটিলতা কেটেছে, মিলেছে হাইকোর্টের ছাড়পত্র', ধূপগুড়িকে মহকুমা ঘোষণা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এর আগে গত ২ সেপ্টেম্বর ভোট প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের ঘোষণার পরে ধূপগুড়িকে মহকুমা করতে সম্মতি দেয় মন্ত্রিসভা। এবার মুখ্যমন্ত্রী জানালেন, আইনি জটিলতা কেটেছে, মিলেছে ছাড়পত্র।

কয়েকঘণ্টা আগে Trinamoole Nabo Jowar নামের X হ্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো বক্তব্য পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'আমি ভেবে কথা দিই, যখন কথা দিই, কথা রাখি।'

 

বিধানসভা উপনির্বাচনের প্রচারে ধূপগুড়ি মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি জানিয়েছিলেন ভোটো তৃণমূল জিতলে ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। উপনির্বাচনের ফল বেরোলে দেখা যায়, ধূপগুড়ি বিধানসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তৃণমূলের বিপুল জয়ের পরেও ধূপগুড়ি মহকুমা না হওয়ার ক্ষোভ তৈরি হয়েছিল জেলায়। নতুন বছর পড়ে গেলেও ধূপগুড়ি মহকুমা হবে না কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। নতুন বছরেও ধূপগুড়ি মহকুমা হচ্ছে কিনা তা নিয়ে কোনওরকম বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বাড়ছিল ক্ষোভ। রাজ্য মন্ত্রিসভায় ধূপগুড়িকে আলাদা মহকুমা হিসেবে গঠন করার প্রস্তাব পাস হয়ে গেলেও আইনি জটিলতায় আটকে গিয়েছিল মহকুমা তৈরির কাজ। মুখ্যমন্ত্রীও আগে জানিয়েছিলেন আইনি জটিলতায় আটকে গিয়েছে ধূপগুড়ি মহকুমা তৈরির কাজ।                     

এই পরিস্থিতিতে সম্প্রতি ধূপগুড়িতে অনশন শুরু করেছিল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসেছিলেন মঞ্চের সদস্য়রা। তারপরেই আসরে নামেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। তিনি বলেছিলেন,'কিছু আইনি জটিলতার কারণে বিষয়টি আটকে রয়েছে। হাইকোর্টের ছাড়পত্র লাগবে।'

এবার সেই ছাড়পত্র মিলে গিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব জটিলতা কেটে গিয়েছে। এর ফলে এবার দ্রুত নতুন মহকুমা হিসেবে ধূপগুড়ি আত্মপ্রকাশ করবে বলেই আশা ধূপগুড়ির বাসিন্দাদের। 

আরও পড়ুন: বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময়, বিজ্ঞপ্তি জারি দুই বোর্ডের

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Weather Update: সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Baruipur Incident: এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও
এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget