এক্সপ্লোর

Mamata Banerjee : ভোটার লিস্ট তৈরি করে দিচ্ছে বিজেপির IT সেল? একের পর এক চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বললেন, ' দেখছি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না।'

'কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব'। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে, কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের  প্রতিটি লাইনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন। বৃহস্পতিবার শেষ হল এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। তবে উত্তাপ আরও বাড়ল! ১৬ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তার আগে কৃষ্ণনগরের সভা থেকে সরাসরি ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  মুখ্যমন্ত্রীর হুঙ্কার, কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ পর্যন্ত ধর্না দেবেন,আপনাদের নাম না তুলবে। আরও বললেন, ' দেখছি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ’২৯ কেন, ’২৯-এর আগেই উল্টাবে, ’২৯ পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না।' 

'বিজেপির IT সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে?'

মুখ্যমন্ত্রীর দাবি, 'সব এজেন্সি ওদের হাতে। কোনও বিচার পাবেন না। এখনকার নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে। সবার নামে কমপ্লেন দিয়েছে। মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে? এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাস্য নির্বাচন কমিশনের কাছে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ, মহাভারত? আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে?  বিজেপির IT সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন?  আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। ' 

'কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব'                         

মুখ্যমন্ত্রীর দাবি, ' দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে। জেলাশাসকদের মাথার উপরে খবরদারি করার জন্য। আর বলছে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ পর্যন্ত ধর্না দেবেন, আপনাদের নাম না তুলবে। '                          

এদিকে SIR-এর শেষ লগ্নেও বৃহস্পতিবার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা গেল ভারত থেকে বাংলাদেশে ফেরার ছবি।  মুখ্যমন্ত্রীর ধর্না দেওয়ার হুঙ্কারে কি বদলে যাবে এই ছবি ? 

সেরা শিরোনাম

News Live Update : 'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের
RG Kar Incident: ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari: 'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?
'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget