এক্সপ্লোর

Mamata Banerjee: রাজ্যের কাজ করে কেন্দ্রীয় হারে DA কোন যুক্তিতে, প্রশ্ন তুললেন মমতা

DA Protests: মঙ্গলবার আলিপুর কোর্টে আইনজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে মহার্ঘ ভাতার নিয়ে মন্তব্য করেন মমতা।

কলকাতা: টানা অনশন, আন্দোলনের পর মধ্যস্থতা করেছিলেন খোদ রাজ্যপাল। তার পরও মহার্ঘ ভাতা নিয়ে নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। রাজ্য সরকারকেই নরম হতে হবে বলে সাফ বার্তা দিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, দাবি মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার পাশাপাশি, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেওয়া যাবে না বলে জানিয়েছেন। সেই আবহে আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কাজ করে কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবি চলে না বলে জানালেন।

মঙ্গলবার আলিপুর কোর্টে আইনজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে মহার্ঘ ভাতার নিয়ে মন্তব্য করেন মমতা। তিনি জানান, আইনসিদ্ধ যে অধিকার, সেই অধিকার দেওয়ার পক্ষেই তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কিছু নিয়ম রয়েছে। রাজ্য সরকার চলে রাজ্যএর অর্থনৈতিক পরিকাঠামো এবং নিয়ম অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো আবার আলাদা। তাই রাজ্যের কাজ করে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার দাবি সঠিক নয় বলে মন্তব্য করেন মমতা। 

এ দিন মমতা বলেন, "রাজ্য সরকারে পে কমিশন অনুযায়ী সব চলে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী টাকা দিয়েছে আমরা। কিন্তু আপনারা যদি বলেন, রাজ্যের কাজ করবেন, আর মহার্ঘ ভাতা নেবেন কেন্দ্রীয় সরকারের হারে, তা তো হয় না! কেন্দ্রের স্কুলের বেতনের পরিকাঠামো আলাদা। রাজ্যের আলাদা। ক্ষমতা থাকলে আমরা অবশ্যই, ভালবেসে দিই। সিপিএম ৩৩ শতাংশ দিয়েছিল। আমরা এসে ১০৬ শতাংশ দিয়েছি। ২০১৯ সালে পে কমিশনের সুপারিশে পুরোটাই দিয়েছি। পাশাপাশি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার চলছে, বিনা পয়সায় স্কুল চলছে, ইউনিফর্ম দেওয়া হচ্ছে, পেনশন হচ্ছে, বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, আর কত করতে পারে একটা সরকার!"

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ফারাকও বুঝিয়ে দেন মমতা। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। তারা টাকা ছাপাতে পারে। রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই। আগে করবাবদ অনেক টাকা হাতে আসত রাজ্যের। এখন একটাই কর, পণ্য ও পরিষেবা কর (GST)। কেন্দ্র সেই টাকা তুলে নিয়ে যায়। কিন্তু রাজ্যকে প্রাপ্য টাকা মেটায় না। তাতে রাজ্যের অনেক ক্ষতি হচ্ছে বলেও জানান মমতা। 

শুধু তাই নয়, তাঁর সরকারের আমলেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মাসের ১ তারিখে বেতন পেতে শুরু করেন বলেও জানান মমতা। তিনি বলেন, "আমি যখন বিরোধী নেত্রী ছিলাম, দেখেছি, শিক্ষক-শিক্ষিকারা মাসের ১ তারিখে বেতন পাচ্ছেন না। মাসের ১৫-২০ তারিখে বেতন পেতেন। কখনও কখনও আবার তিন মাস-ছ'মাসেও টাকা পেতেন না। পেনশন পেতেন না সরকারি কর্মীরা। আজ গর্ব করে বলতে পারি, এত ধার করে রেখে যাওয়ার পরও, মাসের এক তারিখে বেতন দিই আমরা, পেনশন দিই। যে সরকার এত মানবিক, বেশি ভাববেন না। "

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget