এক্সপ্লোর

Mamata Banerjee : 'আমি মনে করি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম' বললেন মুখ্যমন্ত্রী

CM Mamata Attacks BJP : কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, 'আজ ইডি-সিবিআই দিয়ে বিরোধীদের সঙ্গে যা করা হচ্ছে, আগামীদিন এই অফিসাররাই তোমাদের ধরবে।'

কলকাতা : ২০২৪-এ লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করলেন। যেখানে তাঁর দাবি, দেশের যাবতীয় বিষয়ে গৈরিকীকরণ করছে বিজেপি (BJP)। যে প্রসঙ্গে আক্রমণ শানানোর মাঝে তৃণমূল সুপ্রিমো ফের টেনে আনলেন বিশ্বকাপ ক্রিকেটের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি,  'আমি মনে করি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম'।

ছট পুজোর অনুষ্ঠানের মাঝে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের জার্সির রঙ ইচ্ছাকৃতভাবে গেরুয়া করে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন তিনি। নেতাজি ইন্ডোরে একধাপ এগিয়ে তিনি বললেন, 'সবকিছু গেরুয়া করে দিচ্ছে জোর করে। ভারতীয় দলের অনুশীলনের জার্সি করে দিয়েছে। ম্যাচে খেলার জার্সিও করতে চেয়েছিল, শুনেছি খেলোয়াড়দের বিরোধীতায় সেটা করতে পারেনি।' সেখানেই তিনি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে হারের জন্যও ঘুরিয়ে দায়ী করেন কেন্দ্রের সরকারকেই। প্রসঙ্গত, শিবসেনার (উদ্ধবপন্থী) তরফেও দাবি করা হয়েছিল ওয়াংখেড়ে ফাইনাল হলে জিতত ভারত। মুম্বইয়ের যে মাঠের সঙ্গে কলকাতার ইডেন গার্ডেন্সের নাম জুড়ে মুখ্যমন্ত্রীর দাবি, 'ক্রিকেটাররা এত ভাল খেলল, সব খেলা জিতল। আর পাপিষ্ঠরা যাওয়ার পরই ভরাডুবি হল'।

পাশাপাশি জি ২০ সহ বেশ কিছু মেগা ইভেন্টে 'ভারত' নাম ব্যবহারে কেন্দ্রীয় সরকারের জোর দেওয়াকে খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমোর সংযোজন, ''আমরা জোটের নাম দিলাম ইন্ডিয়া, অমনি দেশের নাম ভারত হয়ে গেল। সংবিধান কী করে পরিবর্তন করবেন মোদিবাবু?' আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তাঁর সংযোজন, 'কলকাতা মেট্রো রেলের জন্য রেলমন্ত্রী থাকাকালীন ২ লক্ষ কোটি টাকার প্রকল্প করেছিলাম। আমরা করব আর তোমরা সব গেরুয়া করবে, তা হবে না'।  বিজেপিকে আক্রমণের পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে নির্বাচনের প্রাক্কালে পথে নামার কর্মসূচিও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ''আসন্ন বিধানসভা অধিবেশনে অম্বেডকরের মূর্তির সামনে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ঘণ্টা করে ধর্না দিন। আপনারা ২ ও ৩ ডিসেম্বর বুথে বুথে মিছিল করুন'। পাশাপাশি গেরুয়া শিবিরকে কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, 'আজ ইডি-সিবিআই দিয়ে বিরোধীদের সঙ্গে যা করা হচ্ছে, আগামীদিন এই অফিসাররাই তোমাদের ধরবে। আমি মনে করি না বালুরা চোর। আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে গ্রেফতার করব'।

আরও পড়ুন- MSME থেকে IT, কর্মসংস্থানে এগিয়ে বাংলা, বললেন মমতা, CPM-এর কান মুলে দেওয়ার নিদানও

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget