এক্সপ্লোর

Mamata Banerjee: MSME থেকে IT, কর্মসংস্থানে এগিয়ে বাংলা, বললেন মমতা, CPM-এর কান মুলে দেওয়ার নিদানও

Mamata Banerjee on Employment: জিএসডিপি এবং রাজস্বও অভাবনীয় হারে বেড়েছে বলে দাবি করেন মমতা।

কলকাতা: কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টিডিয়ামে আয়োজিত সভায় সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যে উন্নয়ন এবং কর্মসংস্থান আটকে যায়নি। বরং গত কয়েক বছরে বাংলায় যে পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তা অন্যত্র হয়নি বলে এদিন দাবি করেন  মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মমতা বলেন, "যাঁরা বলেন শিল্প সম্মেলনে কিছুই হয় না...বলে রাখি, ছ'টা শিল্প সম্মেলন থেকে ১৫ লক্ষ কোটির মতো প্রকল্প এসেছে। এর মধ্যে ১০ লক্ষ কোটি খরচ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাকি প্রক্রিয়াগত ভাবে আটকে রয়েছে। একটু জেনে কথা বলুন। কাল সপ্তম শিল্প সম্মেলন হয়েছে। অভাবনীয় সাফল্য পেয়েছি। ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে।" (Mamata Banerjee on Employment)

 জিএসডিপি এবং রাজস্বও অভাবনীয় হারে বেড়েছে বলে দাবি করেন মমতা। তিনি জানান, রাজ্যের জিএসডিপি চার গুণ বেড়েছে। চার গুণ বেড়েছে রাজস্বও। কেন্দ্র টাকা না দেওয়া সত্ত্বেও বেড়েছে। বাজেট বরাদ্দ বেড়েছে ৩.৮ শতাংশ। বাজেট বাবদ খরচ ৯ গুণ বেড়েছে। বিনিয়োগ থেকে বাংলায় ১ কোটি লোকের কর্মসংস্থান হয়েছে বলেও জানান মমতা। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির উন্নয়ন হয় না', মমতার নিশানায় ডিজিটাল ইন্ডিয়া!

কর্মসংস্থানে ছোট-মাঝারি-ক্ষুদ্রশিল্পকে এগিয়ে রাখেন মমতা। জানান, শুধুমাত্র MSME থেকেই ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বিরোধীরা যে মিথ্যে রটিয়ে বেড়ায়, তার মোকাবিলা করতে মুখ্যসচিবকে হোয়াইট পেপার তৈরির কথাও জানান তিনি। মমতা জানান, রাজ্যে ছোট-মাঝারি-ক্ষুদ্রশিল্পের ৯০০ ইউনিট রয়েছে। নতুন ক্লাস্টার তৈরি হয়েছে ৬০২টি। 

এর পরই সিপিএম-কে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, "সিপিএম-এর কথা বলা মানায়? ৩৪ বছরে ৪৮টি ক্লাস্টার করেছিল ওরা। ১১ বছরে আমরা ৬০২ করেছি।  রাজনৈতিক ভাবে ওদের কান মুলে দেওয়া উচিত। মিথ্যে কথা বলার একটা সীমা থাকে।"

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রেও বাংলায় যথেষ্ট কর্মসংস্থান হয়েছে বলে দাবি করেন মমতা। জানান, আগে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরি করতে ছেলেমেয়েরা বেঙ্গালুরু চলে যেত। এখন বাংলা অনেক এগিয়ে রয়েছে। এখানে ২,৮০০ তথ্য-প্রযুক্তি সংস্থায় ২ লক্ষের বেশি কর্মী রয়েছেন। টিসিএস, উইপ্রো, কগনিজ্যান্ট, এরিকসন, ক্যাপসেজিমিনির মতো সংস্থা রয়েছে রাজ্যে। বানতলা লেদাক কমপ্লেক্সে উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর একাধিক সংস্থা রয়েছে। সেখানে ৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনে আরও ৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে দাবি করেন মমতা।

এদিন মমতা আরও জানান, আসানসোল-দুর্গাপুরে শেল গ্যাসে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সেখানেও কর্মসংস্থানের সুযোগ হবে। দেউচা-পাঁচামি হলে বীরভূম, বর্ধমান,পুরুলিয়ার ১ লক্ষ মানুষের চাকরি হবে। এর পাশাপাশি আঘামী ১০০ বছর কয়লার অভাব থাকবে না বলেও দাবি করেন। মমতা জানান, রঘুনাথপুরে শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ হচ্ছে ৭২০০০ কোটি টাকা। পাঁচটা অর্থনৈতিক করিডর গড়ে তোলা হচ্ছে, ডানকুনি-রঘুনাথপুর, জানকুনি-তাজপুর, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-দুর্গাপুর, দুর্গাপুর-কোচবিহার। মমতার কথায়, "কর্মসংস্থানের ছড়াছড়ি হয়ে যাবে।  বাড়ি তৈরি করতেও সময় লাগে। আমাদের সব রেডি আছে। যাঁরা বিনিয়োগ করতে চান, চলে আসুন।" আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে পাট্টা তৈরি হয়ে গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিকেও সমীক্ষা শুরু হয়েছে বলে জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget