এক্সপ্লোর

Mamata Banerjee: ‘অকারণে হেনস্থা, সম্মানহানি, গণতন্ত্রকে রক্ষা করুন’, প্রধান বিচারপতির সামনে বললেন মমতা

Indian Judiciary: রবিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের চতুর্দশতম সমাবর্তন। তার জন্য নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে বিশেষ আয়োজন হয়েছিল।

কলকাতা: স্বাধীন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থার পক্ষে সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর মতে, আশাহত হয়ে পড়লে মানুষ বিচারব্যবস্থারই দ্বারস্থ হন। তাই স্বাধীন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থার (judiciary) প্রয়োজনীয়তার কথা বলতে শোনা যায় মমতাকে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিতের (CJI UU Lalit) প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তিনি দায়িত্ব নেওয়ার পর বিচারব্যবস্থায় সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে বলে মন্তব্য করেন মমতা।

বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সওয়াল মমতার

রবিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের চতুর্দশতম সমাবর্তন। তার জন্য নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে বিশেষ আয়োজন হয়েছিল। এ দিন সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বাংলাদেশের প্রধান বিচারপতি। 

তাঁদের উপস্থিতিতেই এ দিন দেশের বিচারব্যবস্থা নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "স্যর, সম্মানই আমাদের একমাত্র সম্বল। সেটা যাওয়া মানে, সব চলে যাওয়া। একবার সম্মানহানি হলে, তা আর ফেরত আসে না। তাই বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে বলব, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেন বজায় থাকে দেখবেন।"

আরও পড়ুন: Naihati : মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন বলেই নিশানায় ? শিবপুরের ঘটনায় উঠছে প্রশ্ন

চলতি বছরে নিয়োগ দুর্নীতি থেকে গরু এবং কয়লা পাচারে, তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলরা জেলে রয়েছেন। তা নিয়ো মমতার 'মা-মাটি-মানুষ' সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিস্তর। সেই নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন দলীয় নেতৃত্ব। দোষী সাব্যস্ত হওয়ার আগেই রায় দিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তাঁরা। 

এ দিন মমতার গলায় সেই সুর ধরা পড়ে। তিনি বলেন, "অকারণে আজকাল মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এক শ্রেণির মানুষ সব গণতান্ত্রিক শক্তিকে কুক্ষিগত করেছে। এমন চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন।"

দুর্নীতির অভিযোগের মধ্যেই মমতার মুখে সম্মানের কথা

মমতার মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,"উনি কী বলেন, তার অর্থ উনিই বোঝেন। আর কেউ বোঝেন না। আমি ওঁর বক্তৃতার কোনও অর্থ খুঁজে পেলাম না। গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে নিঃসন্দেহে। কিন্তু তার নাম করে দুর্নীতি করবেন, আবার আইনত ব্যবস্থা নিলে সম্মানহানি বলে কান্নাকাটি করবেন, তা হতে পারে না। দু'টি একে অপরের পরিপূরক হতে পারে না কখনওই। গণতান্ত্রিক কাঠামোকে টিকিয়ে রাখতে গেলে, সংবিধানে উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি মেনে চলতে হবে কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারকেই।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget