এক্সপ্লোর

Naihati : মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন বলেই নিশানায় ? শিবপুরের ঘটনায় উঠছে প্রশ্ন

Shibdaspur : গ্রামবাসীর দাবি, যার নেতৃত্বে হামলা চলে, সেই নাবালক অভিযুক্তের মাদকের কারবার রয়েছে

নৈহাটি : নৈহাটির (Naihati) শিবদাসপুরে (Shibdaspur) ঘটনার নেপথ্যে মাদকচক্রের রমরমা ? তেমনই দাবি করছেন স্থানীয়রা। ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তি জাকির হোসেনের (Jakir Hossain) মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, স্কন্দপুকুরে চায়ের দোকানে বসেছিলেন জাকির হোসেন, ইউসুফ আলি মণ্ডল নামে ২ ব্যক্তি সহ তিন স্থানীয় বাসিন্দা। সেখানে হঠাৎ বাইকে করে আসে ৪-৫ জন দুষ্কৃতী। এরপর প্রথমে গুলি, তারপর বোমাবাজি করে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি করেছিল, গুলি-বোমায় আহত ৩ জনের মধ্যে ২জন তাদের কর্মী।

নাবালকের নেতৃত্বে হামলা ?

গ্রামবাসীর দাবি, যার নেতৃত্বে হামলা চলে, সেই নাবালক অভিযুক্তের মাদকের কারবার রয়েছে। কয়েকমাস আগে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতারও হয়। কিছুদিন হোমে কাটিয়ে ফিরে আসার পর ফের হামলা। 

স্থানীয়দের দাবি, মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন জাকির হোসেন। সেই কারণেই তাঁকে নিশানা করে অভিযুক্ত। হামলা চালানোর আগে এলাকায় আলো নেভানো হয়েছিল বলে দাবি স্থানীয়দের। যদিও পুলিশের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই হামলা। গতকাল সকালে অভিযুক্তের দাদাকে মারধর করা হয়। তার বদলা নিতেই রাতে হামলা। দাবি পুলিশের।

মাত্র ৪ দিনের ব্যবধান। কাঁকিনাড়ায় বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যুর পর সেই ব্যারাকপুর কমিশনারেটেরই শিবদাসপুরে শ্যুটআউটের ঘটনা ঘটে! সঙ্গে মুহুর্মুহু বোমাবাজি। পরপর কয়েক রাউন্ড গুলি চলে, জখম ১। বোমার আঘাতে গুরুতর জখম হন আরও ২জন। জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে গুলি লাগে। রাতেই কল্যাণীর জেএনএম হাসপাতালে (Kalyani JNM Hospital) জাকির হোসেনের অস্ত্রোপচার করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। অন্যদিক, ইউসুফ আলি মণ্ডল নামে আরও এক ব্যক্তি বোমার স্প্লিন্টারে জখম হন। রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুই জনই তাঁদের কর্মী বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

এদিকে এই পরিস্থিতিতে কাঁকিনাড়া বিস্ফোরণকাণ্ড (Kakinara Blast) ঘিরে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে, শুক্রবার ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পাল্টা দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছে তৃণমূল। বিস্ফোরণকাণ্ডে আহত ও নিহতর বাড়িতে যায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

বিস্ফোরণের ঘটনায় শুক্রবার একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন ; নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget