এক্সপ্লোর

Mamata Banerjee: ধর্ষণের সাজা ফাঁসি, আগামী সপ্তাহেই বিল পাস বিধানসভায়, সই না করলে রাজভবনে ধর্না, ঘোষণা মমতার

RG Kar Case: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়ো রোডে বক্তৃতা করেন মমতা।

কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই আবহে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ধর্ষণের ঘটনায় কঠোর সাজা কাম্য। মমতা জানান, তাঁর হাতে সেই ক্ষমতা না থাকলেও, রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাস করাবে তাঁর সরকার। (Mamata Banerjee) যদিও বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্র এবং রাজ্য়ের আইনের মধ্যে সামঞ্জস্য না থাকলে, রাজ্য যদি আলাদা করে বিল পাস করে, সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেন্দ্রের আইনই গুরুত্ব পায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়ো রোডে বক্তৃতা করেন মমতা। সেখান থেকে তিনি বলেন, " ধর্ষকদের জন্য ন্যায় সংহিতায় ১০ বছর, ১২ বছরের ধাপ রয়েছে। এর কী প্রয়োজন ছিল। রাজ্যের হাতে ক্ষমতা নেই। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাত দিনে করে দেব আমি। যারা ধর্ষণ করবে, তাদের একমাত্র সাজা ফাঁসি, ফাঁসি, ফাঁসি। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি, আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন, সব ঠান্ডা হয়ে যাবে।" (RG Kar Case)

ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের তরফে আলাদা আইনের ব্যবস্থা করা হবে বলেও জানান মমতা। মমতা বলেন, "আমরা এমন কোনও কথা বলি না. কাজ করি না, যা মানুষের পক্ষে নয়। আমি বলে যাচ্ছি, আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব স্পিকারকে বলে। পশ্চিমবঙ্গ বিধানসভআ থেকে আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠাব। আমি জানি, রাজার পাট, রাজাবাবু কিছু করবেন না। না করলে, মনে রাখবেন, মেয়েরা, বোনেরা, রাজভবনে ঘণ্টার পর ঘণ্টা গিয়ে বসে থাকবেন। এই বিল সই করতে হবে। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দায়িত্ব সারলে হবে না।"

আরও পড়ুন: Abhishek Banerjee: 'যাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন...', মেয়ো রোড থেকে বার্তা অভিষেকের

রাজ্যপালকে সেই বিল সই করতেই হবে বলে জানান মমতা। শুধু মেয়েরা নন, ছেলেদেরও রাজভবনে গিয়ে চাপসৃষ্টি করতে হবে বলে জানান। আর জি করের ঘটনার পর নির্যাতিতার পরিবার থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছন রাজ্যপাল। এদিন রাজ্যপালের উদ্দেশে মমতা বলেন, "আপনি বড় বড় কথা বলেন কী করে? আপনার রাজভবনের মহিলা কর্মীকে আপনি নির্যাতন করেন। সেই মেয়েটা বিচার পায়নি। ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, সরিয়ে নিয়ে গিয়েছি, থাকার জায়গা করে দিয়েছি। লজ্জা নেই!" 

এর আগে, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। সেই প্রসঙ্গেই এদিন রাজ্যপালকে নিশানা করেন মমতা। ধর্ষণের বিরুদ্ধে রাজ্যের পাস করা বিলে রাজ্যপালের সই করলে, তবেই তা আইনে পরিণত হয়। সেই নিয়েই এদিন রাজ্যপালকে নিশানা করেন মমতা।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget