এক্সপ্লোর

Mamata Banerjee: ‘অনেক লড়াই করেছি, আগে ইতিহাসটা জানুন’, মালদায় নবীন-প্রবীণ ভারসাম্যের বার্তা মমতার!

Malda News: পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদায় অভিষেকের সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন মমতাও।

ইংরেজবাজার: নিয়োগে দুর্নীতি থেকে গরু-কয়লা পাচার। নাম জড়িয়েছে দলের একের পর এক নেতার। দলের অন্দরেও বিভাজনের খবর উঠে আসছে। সেই নিয়ে লাগাতার কটাক্ষ করে চলেছে বিরোধীরা। সেই আবহেই নবীন-প্রবীণে ভারসাম্য রেখে চলার বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, নবীন-প্রবীণ সকলকে নিয়েই চলতে হবে। 

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023)  আগে জেলায় জেলায় জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মালদায় অভিষেকের সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন মমতাও (Malda News)। বৃহস্পতিবার ইংরেজবাজারের সেই সভা থেকেই নবীন-প্রবীণে ভারসাম্য রেখে চলার বার্তা দিলেন মমতা। জানালেন, অনেক কষ্টে দলটিকে দাঁড় করিয়েছেন তিনি। অনেক লড়াই করেছেন। সেই সংগ্রামের ইতিহাস জানা উচিত আজকের প্রজন্মের। 

এ দিন, সভার শুরুতে অভিষেক কিছু ক্ষণই বক্তৃতা করেন। মূলত মমতার হাতেই এ দিনের সভা ছেড়ে দেন তিনি। আর তাতেই নবীন-প্রবীণ-ছাত্র যৌবন, সকলকে নিয়ে চলার কথা বলেন মমতা। এ দিন তাঁর বক্তব্য ছিল, "এখনকার প্রজন্মের এটা জানা দরকার। আপনাদের অনুরোধ করব, দলের ইতিহাস পড়ে দেখতে। না হলে তৃণমূল কংগ্রেস কী সংগ্রাম করেছে, জানবেন কী করে? তৃণমূল কংগ্রেস যে সংগ্রাম করেছে, পৃথিবীতে আর কাউকে তা করতে হয়েছে কিনা, সন্দেহ আছে আমার।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘অনশন, আন্দোলন, আঘাত...আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা

এ দিন মমতা বলেন "আদিবাসী মেয়েদের কাছে গল্প করছিলাম, তোমরা দেখছো আমি সুস্থ মানুষ। কিন্তু জানো কি, আমি একটা জীবন্ত লাশ? মেরে আমার মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল...ডানহাতের আলনাটা দেখছেন, অর্ধেক নেই। থেঁতো করে দিয়েছিল। রটে গিয়েছিল, আমি মারা গিয়েছি। সংসদ বন্ধ হয়ে গিয়েছিল। অনেক অত্যাচার সহ্য করেছি...আমার শরীরে অনেক পার্টস নেই। হাতে, চোখে, মাথায়, পেটে অস্ত্রোপচার হয়েছে।"

মমতা এ দিন বলে চলেন, "অনেক লড়াই করে, কষ্ট করে দল তৈরি করেছিলাম আমি। তার পর এই জায়গায় এসে পৌঁছেছি। দিনের পর দিন অনশন করেছি। ২৬ দিন জল খাইনি। রাস্তায় পড়েছিলাম ২১ দিন। বাংলায় এমন জায়গা নেই, যেখানে আন্দোলন করিনি। এমন প্রচুর ঘটনা রয়েছে, যা আপনারা জানেন না। এখন যাঁরা এসেছেন, তাঁরা পুরোটা জানেন না হয়ত। 'উপলব্ধি' বইটা পড়লে, আমার জীবনের প্রথম অংশটা পাবেন।"

মমতার এই মন্তব্য় গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচন, তার পর পৌরসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল থেকে বিভাজনের তত্ত্ব উঠে আসছিল। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা যেখানে বার বার একমাত্র মমতাকেই নেত্রী হিসেবে মানার থা বলেছেন, সেখানে অপরূপা পোদ্দার-সহ অনেকর গায়ে আবার অভিষেক-পন্থী তকমা লেগে গিয়েছে। সম্প্রতি ফিরহাদ হাকিমকে স্বগতোক্তি করতে দেখেও তৃণমূলে পুরনোদের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। সেই আবহে মমতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

এ দিন মালদায় মমতার সঙ্গে উপস্থিত ছিলেন ফিরহাদও। ছিলেন পার্থ ভৌমিক, মৌসম নুর-সহ আরও অনেকে। তাঁদের পাশে নিয়েই বক্তৃতা করেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি নিয়ে মমতার জানান, ছাত্রযৌবন, প্রবীণ, নবীন সকলকে নিয়ে এই কর্মসূচি করছেন অভিষেক। মানুষ এই কর্মসূচিকে সমর্থন করছেন। তাই তিনিও ছুটে এসেছেন, যাতে মানুষের মধ্য়ে সম্পর্ক, সংযোগ দৃঢ়তর হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget