এক্সপ্লোর

Mamata Banerjee: ‘অনশন, আন্দোলন, আঘাত...আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা

Malda News: এ দিন অভিষেকের সেই কর্মসূচিতে যোগ দেন মমতা। ইংরেজবাজারে সভা করেন।

ইংরেজবাজার: জনসভা হোক বা মিটিং, মিছিল, অথবা পদযাত্রা, মানুষের মাঝে গিয়ে, তিনি মানুষের মধ্য়ে একেবারে মিশে যান বলেই জানেন সকলে। বৃহস্পতিবার মালদার সভায় স্মৃতিচারণ করতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, অনেক লড়াই করে, কষ্ট সয়ে দলকে দাঁড় করিয়েছেন তিনি। মানুষ ভাবেন তিনি সুস্থ। ভিতরে ভিতরে আসলে জীবন্ত লাশ ছাড়া আর কিছু নন তিনি। 

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জেলায় জেলায় জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। এ দিন অভিষেকের সেই কর্মসূচিতে যোগ দেন মমতা। ইংরেজবাজারে সভা করেন। আর সেখানেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত শোনায় মমতাকে। 

এ দিন মমতা বলেন, "এখনকার প্রজন্মের এটা জানা দরকার। আপনাদের অনুরোধ করব, দলের ইতিহাস পড়ে দেখতে। না হলে তৃণমূল কংগ্রেস কী সংগ্রাম করেছে, জানবেন কী করে? তৃণমূল কংগ্রেস যে সংগ্রাম করেছে, পৃথিবীতে আর কাউকে তা করতে হয়েছে কিনা, সন্দেহ আছে আমার।" 

আরও পড়ুন: https://bengali.abplive.com/district/mamata-banerjee-says-news-generation-of-tmc-must-learn-about-party-history-and-struggle-975382

নিজের লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে মমতার বক্তব্য ছিল, "আমি আদিবাসী মেয়েদের কাছে গল্প করছিলাম। তোমরা দেখছো আমি সুস্থ মানুষ। কিন্তু জানো কি আমি আসলে জীবন্ত লাশ? লোহার ডান্ডা দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। মিছিল করছিলাম। লোহার ডান্ডা মারল একদিকে। দেখলাম, গলগল করে রক্ত পড়ছে। আরও একটা পড়ল, রক্ত পড়তে শুরু করল দু'দিকেই। তার পর তৃতীয় বার ডান্ডা পড়ল।"

স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বলেন, "আমার ডানহাতের আলনাটা দেখছেন, অর্ধেক নেই। থেঁতো করে দিয়েছিল। রটে গিয়েছিল আমি মারা গিয়েছি বলে। সংসদ বন্ধ হয়ে গিয়েছিল। অনেক অত্যাচার সহ্য করেছি। ২১ জুলাই আমার কোমর ভেঙে দেয়। আপনারা জানেন না, আমার শরীরে অনেক পার্টস নেই। এমন এমন জায়গায় মেরেছে। দুই হাতে, চোখে, মাথায়, পেটে অস্ত্রোপচার হয়েছে। পা-ও ভেঙে দিয়েছিল। সুতরাং লড়াই করে, কষ্ট করে এই জায়গায় এসে একটা দল তৈরি করেছিলাম আমি। দিনের পর দিন অনশন করেছি। জল খাইনি ২৬ দিন।"

এ দিন মমতা জানান, ২১ যখন মানবিক অধিকার লঙ্ঘিত হচ্ছিল, লকআপে প্রতিদিন মৃত্যু হতো, তাঁদের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে আন্দোলন করেন তিনি। ভিখারি পাসোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওখানেও ৭২ ঘণ্টা অনশন করেন। হুদলির দাদপুর, মেমারির করান্দা, সর্বত্র গিয়েছেন। বর্তমান প্রজন্ম  হয়ত পুরোটা জানেন না তাঁর এই লড়াইয়ের কথা। 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget