এক্সপ্লোর

Mamata Banerjee: অনুমতি ছাড়া নিয়োগে ‘না’, অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Job: টেন্ডারে স্বচ্ছতা আনতে ই-টেন্ডারে জোর দিতে আনা হবে নতুন নিয়ম, জানিয়েছেন মুখ্যসচিব। জোর কর্মসংস্থান তৈরিতেও।

সুমন ঘড়াই, কলকাতা: অর্থ দফতরের অনুমতি ছাড়া অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ নয়। নবান্নর (Nabanna) পর্যালোচনা বৈঠকে কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাশাপাশি টেন্ডারে স্বচ্ছতা আনতে ই-টেন্ডারে (E-Tender) জোর দিতে আনা হবে নতুন নিয়ম, জানিয়েছেন মুখ্যসচিব। জোর কর্মসংস্থান তৈরিতেও।

অনুমতি ছাড়া নিয়োগে ‘না’ মুখ্যমন্ত্রীর। অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের আগে নিতে হবে অর্থ দফতরের সবুজ সঙ্কেত। কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি।

এই প্রেক্ষিতে বুধবার নবান্নে বিভিন্ন দফতরের মন্ত্রী, আমলা ও জেলা প্রশানের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সেখানেই ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল নিয়োগ নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।               

আরও পড়ুন, বিধানসভার অ্যাডভাইসরি কমিটির বৈঠকে আমন্ত্রণ পার্থকে

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, "ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অর্থ দফতরের অনুমতি ছাড়া করা যাবে না। বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে নতুন কর্মসংস্থান তৈরির বিষয়ে আলোচনা করা হয়েছে।" পাশাপাশি, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আরও বেশি করে ই-টেন্ডারে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি এও বলেন, "এবার থেকে টেন্ডার নিয়ে জটিলতা ও দুর্নীতির অভিযোগ থেকে স্বচ্ছতা আনতে আরও বেশি করে ই-টেন্ডারে জোর দেওয়া হবে। লোকাল বডির ক্ষেত্রে ১ লক্ষের উপর যে কোনও কাজে ই-টেন্ডার বাধ্যতামূলক করা হয়েছে।"                  

নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে জোর দেওয়া হয় রাজ্যের রাজস্ব আদায়ে।  পাশাপাশি, পুজোয় পুলিশি ব্যবস্থা জোরদার করা নিয়েও নির্দেশ দেওয়া হয়।   

এদিকে, ডিএ নিয়ে টালবাহানা চলছেই। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়েও বারবার অভিযোগ উঠেছে। এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ- কেন্দ্রের তুলনায় অনেক কম। প্রায় ৩১ শতাংশ ডিএ বকেয়া। নবান্ন সূত্রে দাবি, সরাসরি রাজ্য সরকারি চাকরির প্রায় ৪ লক্ষ পদ ফাঁকা রয়েছে। স্কুল, কলেজে শিক্ষক এবং শিক্ষাকর্মীর শূন্যপদের সংখ্যা প্রায় ৩ লক্ষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে না। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।  কিন্তু, মহার্ঘভাতা মেটানো তো দূর, আড়াই মাস পরে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতে যায় রাজ্য সরকার। তা নিয়েই ফের শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর।  

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget