এক্সপ্লোর

Mamata Banerjee : 'বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করব' কী স্ট্র্যাটেজি নদিয়ায় বললেন মমতা

Mamata Banerjee : ' বাংলায় মা-মাটি-মানুষ একাই একশো। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই'

নদিয়া : সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Poll )। তার আগে ভিত নড়ে গিয়েছে INDIA জোটের। হাত ছেড়েছেন নীতীশ কুমার। গ্রেফতার হেমন্ত সোরেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে বাংলায় জোটের পথে হাঁটছেন না তাঁরা। যা হবে, ভোটের  পরে দেখা যাবে।  নদিয়ার সভা থেকে তিনি ফের বলেন, 'আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি' । চৈতন্যভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন, মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব। 

তিনি আরও বলেন, ' বাংলায় মা-মাটি-মানুষ একাই একশো। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কী করে করব। নির্বাচনের পর রিজিওনাল পার্টিগুলোকে এক সাথে নিয়ে আমরা সবাই মিলে করব।' 

আগেও তিনি বলেছিলেন, বাংলাই পথ দেখাবে। আবারও তিনি বললেন, বাংলাই পথ দেখাবে। নদিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'বাংলায় আমরা একাই লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য় করার জন্য়। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি মা-মাটি-মানুষ করি।' 

একদিকে যখন দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিদ্ধ করে চলেছে বিজেপি, তখন মমতার পাল্টা আক্রমণ, ' চোরেদের জমিদার, জোদ্দার, চোরের মায়ের বড় গলা, শূন্য় কলসি বড্ড বাজে বেশি। ' সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিস্কার করা নিয়েও গর্জে ওঠেন তিনি । ' মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে। কেন মহুয়া মানুষের কথা বলত। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পার। কিন্তু, মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি। মানুষ এর উত্তর দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন। আমার কিছু বলার নেই। মা-বোনেরা ভাল করে জানেন তিনি কী আর কী করে বেড়াচ্ছেন। কোনও কাজ নেই, কর্ম নেই। এবার কিন্ত আপনারা রানঘাটে আপনারা আমাদের সমর্থন দেবেন।'   

লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনে সাতটি জেলায় ঝটিকা-সফর করছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ থেকে গতকাল নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি  জনসভা করেন। 

আরও পড়ুন :                                          

'কর্মক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বাড়ছে মহিলা কর্মী', মেয়েদের জন্য কী করেছেন, কী করবে মোদি সরকার?

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget