এক্সপ্লোর

Mamata Banerjee: 'গরু-কয়লার টাকা সবথেকে বেশি খায় বিজেপি', নবান্নের বৈঠকে বিরোধী শিবিরকেও একহাত মমতার

CM Scathing Attack BJP:'গরু পাচারের সবথেকে বেশি টাকা খায় বিজেপি, কয়লা পাচারের সব থেকে বেশি টাকা খায় বিজেপি', আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: 'গরু পাচারের সবথেকে বেশি টাকা খায় বিজেপি, কয়লা পাচারের সব থেকে বেশি টাকা খায় বিজেপি (Mamata Banerjee Scathing Attack BJP)', পুর-পরিষেবা নবান্নের বৈঠকে রাজ্যের প্রধান বিরোধী শিবিরকে এভাবেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আর যা...
এদিন তিস্তার জল থেকে শুরু করে বিষয়ে একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে শোনা যায় তৃণমূলনেত্রীকে। বলেন, 'কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। নিট বিক্রি করে দিচ্ছে। ফরাক্কা নিয়ে আবার বৈঠক হল আমাদের জানাল না। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের অর্ধেক মানুষ আগামী দিন জল পাবেন না। ভাবছে উত্তরবঙ্গ। স্ট্রং চিঠি প্রধানমন্ত্রীকে দিচ্ছি।' প্রসঙ্গান্তরে বলেন তিনি 'জনসেবক' চান, 'টাকা তোলার মাস্টার' চান না। তাঁর স্পষ্ট অভিযোগ, 'বাংলা থেকে মোটা টাকা তুলছে বিজেপি। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালির টাকা খায় বিজেপি।' রাখঢাক না করে এ জন্য পুলিশের একাংশের দিকেই আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। পুলিশের মাধ্যমে এই টাকা বিজেপির হাতে যায়, অভিযোগ রাজ্যের প্রশাসনিক প্রধানের। তবে এ কাজে যে তৃণমূলেরও কিছু লোক জড়িত, সে কথাও মেনে নিয়েছেন তৃণমূলনেত্রী। বলেন, 'আমাদেরও কিছু লোক আছে, যাতে ইডি-সিবিআই না ধরে। আমি টাকা তোলার মাস্টার চাই না, জনসেবক চাই। যাঁরা পারবেন তাঁরা করবেন, আগামীতে টিকিট পাবেন। যাঁরা করবেন না, তাঁদের ছুড়ে ফেলা হবে। যত বড় নেতাই হোক।'

বিশদ...
এদিনের বৈঠকের বড় অংশ জুড়ে আত্মসমালোচনার সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। এমনকী, এদিন দমকলমন্ত্রী সুজিত বসুর নাম পর্যন্ত শোনা গিয়েছে মমতার মুখে। বলেন, 'সল্টলেক আমার কাছে লজ্জা। রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে? ছবি দেখালে লজ্জা পাবেন, কত দিতে হয়েছে? কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন কাজ করেন না সল্টলেকের কাউন্সিলরেরা? পুলিশের চোখে কিছুই পড়ে না?'  কড়া ভাষায় ভর্ৎসনা করতে গিয়ে আরও বলেন, 'অনেক জমি মাফিয়া কখনও কখনও প্রোটেকশন পেয়ে যায়। পুলিশও দেখে না। আমাকে দেখতে হবে। যাঁরা শুনবেন না, তাঁদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। বেআইনি পার্কিং।পুলিশ দেখেও দেখে না।' 

আরও পড়ুন:আজ দিনভর মেঘলা আকাশে কতটা বৃষ্টির সম্ভাবনা মহানগরে? ছাতা কি লাগবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget