এক্সপ্লোর

Mamata Banerjee: প্রজাতন্ত্র দিবসেও রাজ্য-রাজভবন সংঘাত, চা-চক্রে ঢুকতে বাধা পুলিশ-ব্যান্ডকে, হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রীকে

West Bengal Raj Bhavan: প্রথা মেনে প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে চা-চক্রের আয়োজন করা হয়।

দীপক ঘোষ, কলকাতা: প্রজাতন্ত্র দিবসেও রাজ্য-রাজভবন সংঘাত এড়ানো গেল না। রাজ্য পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে না দেওয়ার অভিযোগ। সেই নিয়ে সরব হতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজভবনের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। সেই নিয়ে তর্কাতর্কি চলে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই রাজভবনে ঢোকে রাজ্য পুলিশের ব্যান্ড। (Mamata Banerjee)

প্রথা মেনে প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে চা-চক্রের আয়োজন করা হয়। বিকেল ৪টে থেকে চা-চক্র শুরু হয়। সেখানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রীও। সেখানে সেই সময় সেনাবাহিনীর ব্যান্ড অনুষ্ঠান করছিল। সেই অনুষ্ঠান চলাকালীনই মুখ্যমন্ত্রী জানতে পারেন, পুলিশের ব্যান্ডকে রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে। (West Bengal Raj Bhavan)

এর পর সটান রাজভবনের গেটে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে রাজভবনের নিরাপত্তারক্ষীদের প্রশ্ন করেন, কেন আটকানো হয়েছে? মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছর পুলিশের ব্যান্ডকে আমন্ত্রণ জানানো হয় রাজভবনে। তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়। এবারও আমন্ত্রণ না করা হলে, অহেতুক কেন আসবে পুলিশের ব্যান্ড? ব্যান্ডকে ভিতরে যেতে দেওয়া হোক বলে দাবি জানান তিনি।

মুখ্যমন্ত্রী এবং রাজভবনের নিরাপত্তাকর্মীদের মধ্যে কথা চলছে জেনে সেখানে পৌঁছন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে পুলিশ ব্যান্ডকে ভিতরে ঢোকার ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা ওই অনুষ্ঠানে ছিলেন তিনি। পরে বেরিয়ে যান। যদিও রাজভবন সূত্রে খবর, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। বার্তা পৌঁছনোর ক্ষেত্রে ত্রুটি হয়েছে হয়ত। নয়ত এমন হওয়ার কথা নয়। কারণ পুলিশ বাহিনী রাজভবনের ভিতরে অনুষ্ঠান করেই থাকে। 

যদিও এই ঘটনায় নতুন করে রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাত নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে রাজভবনের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের সঙ্গে তর্কাতর্কি চলছে বলে দেখা যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢোকে পুলিশের ব্যান্ড। ভিতরে রাজ্যপাল সিভি আনন্দের সঙ্গেও পরে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget