এক্সপ্লোর

West Bengal Live Updates: 'আপাতত স্থগিত রাখ হোক SIR', জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের!

West Bengal Live News: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, SIR ঘিরে রাজনীতির পারদ চড়ছেই। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

Key Events
Mamata Banerjee sends letter to Election Commission to stop SIR Newtown Case Update District News Kolkata Update West Bengal Live Updates: 'আপাতত স্থগিত রাখ হোক SIR', জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের!
'আপাতত স্থগিত রাখ হোক SIR', জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের!
Source : ABP Ananda

Background

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি নীতি পুলিশি? ছাত্রছাত্রীর আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ইঞ্জিনিয়ারিং-এর ৪ সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ওইদিন সন্ধ্যায় একটু অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শেষে, কিছু জুনিয়র ছাত্র-ছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ। জুনিয়রদের একাংশের অভিযোগ, ঘটনার ভিডিও তোলা নিয়েও হুমকি দেওয়া হয় তাঁদের। ঘটনা নিয়ে সিনিয়রদের একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন পড়ুয়া। একদল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন। অপরদল ছিলেন কলা বিভাগের পড়ুয়া। তাঁদের মধ্যেই গণ্ডগোল হয়। জানা গিয়েছে, চার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নিদান, ক‍্যাম্পাসের ভিতরে হাঁটা যাবে না হাত ধরে। কারণ, ক্যাম্পাস কোনও প্রেম-পিরিতি করার জায়গা নয়। এভাবেই নীতিপুলিশি চলে বলে অভিযোগ। এরই প্রতিবাদ করেন কলা বিভাগের পড়ুয়ারা। অভিযোগ, সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। 

ভোটার তালিকায় নিবিড় সংশোধন, SIR ঘিরে রাজনীতির পারদ চড়ছেই। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দিয়েছেন তিনি। মমতার দাবি, পরিকল্পনাহীন ভাবে, জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন। (Mamata Banerjee)। বিহারের পর ভোটমুখী বাংলাতেও জোরকদমে SIR-এর কাজ চলছে। কিন্তু BLO-দের মৃত্যুর খবরও উঠে আসছে লাগাতার। অভিযোগ, অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা। পশ্চিমবঙ্গ বলেই নয়, রাজস্থান থেকেও এমন ঘটনা সামনে এসেছে। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা। (SIR in Bengal)। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ওই চিঠি লিখেছেন মমতা। তাঁর বক্তব্য, “উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক। মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনাহীন ভাবে আধিকারিক ও মানুষের উপর চাপ দেওয়া হচ্ছে, যা খুবই বিপজ্জনক। BLO-দের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এত কম সময়ের মধ্যে BLO-দের উপর অবাস্তব কাজের চাপ। সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় দেওয়া হোক SIR-এর জন্য। অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি।”

00:27 AM (IST)  •  21 Nov 2025

BLO News: পাহাড় প্রমাণ কাজের চাপ, সমস্যায় BLO-রা

দিন যাচ্ছে, কাজ বাড়ছে। এখন পরিস্থিতি এমন যে পাহাড় প্রমাণ কাজ করতে হচ্ছে এক একজন BLO-কে। প্রথমে বলা হয়েছিল যে, একজন BLO-কে শুধুমাত্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশন করতে হবে। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হল। তারপর, হঠাৎ করেই নির্বাচন কমিশন ভোটারদের তথ্য অ্যাপে তোলার দায়িত্বও BLO-দের উপর চাপিয়ে দিল, অভিযোগ তাও পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই। এখন আবার, BLO অ্যাপ নিয়েও একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। মূলত সরকারি কর্মী, যাঁরা বুথ লেভেল অফিসারের কাজ সামলাচ্ছেন, তাঁদের মুখে প্রথম থেকেই বারবার উঠে এসেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত ডিউটি নিয়ে উদ্বেগের কথা। রাজনৈতিক দলের নেতারা, যাঁরা প্রায় প্রতিদিন BLO-দের কর্তব্য মনে করাচ্ছেন, তাঁদের বলব এছবি শুধু পশ্চিমবঙ্গের নয়, বিজেপি শাসিত রাজস্থানে কাজের চাপে ২ জন BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে। রাজস্থানের পাশাপাশি কেরলেও একজন BLO-র আত্মহত্যার অভিযোগ উঠেছে।

23:00 PM (IST)  •  20 Nov 2025

TMC News: বাসন্তীতেও শাসক দলের কোন্দল প্রকাশ্যে

বাসন্তীতেও শাসক দলের কোন্দল প্রকাশ্যে
তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীদের
বাসন্তীর আঠেরোবাকি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে পোস্টার
'আঠেরোবাকিতে রেকর্ড মার্জিনে জিতেও ৫ বছরে দেখা মেলেনি বিধায়কের'
আঠেরোবাকি বাজারে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, ভোট বয়কটের হুমকি

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget