এক্সপ্লোর

CM Mamata Banerjee: 'কয়লার টাকা, কে খায়?..' কয়লাকাণ্ডে কাদের নাম প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী ?

Mamata On Amit Shah Suvendu : কয়লাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনলেন মমতা, কাদের নাম তুললেন তিনি ?

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার: I-PAC -এর অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে ED তল্লাশি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। কলকাতায় মিছিল করে বিজেপিকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রীকয়লাকাণ্ডে নিয়ে আক্রমণ করলেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে। পাল্টা নথি চুরির অভিযোগে আক্রমণ শানাল বিজেপি।

আরও পড়ুন, ১ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক হুমায়ুন কবীরের, জোট-জল্পনার মধ্য়েই গেলেন ISF বিধায়ক নৌশাদের বাড়িতে, বাম-কংগ্রেসের সঙ্গে কথা হল কী?

ভরা শীতেও উধাও ঠান্ডা! ED-র I-PAC অভিযান ঘিরে রাজনীতির আঁচে ফুটছে ভোটমুখী রাজ্য! ইডির তল্লাশির প্রতিবাদে, শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।মিছিল শেষে হাজরার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে!মুখ্য়মন্ত্রী  মমতা  বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আপনাদের ভাগ্য় ভাল এখনও যে, আমি চেয়ারে আছি বলে না, ওই পেনড্রাইভগুলো বাইরে বের করে দিই না। মনে রাখবেন লক্ষ্মণের সীমারেখা আছে।...পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি। বলি না শুধু দেশের স্বার্থে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের প্রস্তাবিত তালিকাটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছে রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কী আছে, কেউ জানেন না। বোকার মতো কাজ। 
 
কয়লাকাণ্ড নিয়ে বার বার তৃণমূলকে নিশানা করছে বিজেপি। এদিন সেই নিশানা অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর দিকে ঘুরিয়ে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রী বলেন,  'আমি আপনাদের বলি, আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা, কে খায় ? অমিত শাহ খায়, হোম মিনিস্টার ! কী করে খায় ? গদ্দারের মাধ্যমে টাকা যায়।..সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়। পুরীর জগন্নাথ নয়। বড় ডাকাত বিজেপির। জগন্নাথের মাধ্যমে টাকা যায়, শুভেন্দু অধিকারীর কাছে। আর শুভেন্দু অধিকারীর কাছে টাকা যায়, অমিত শাহর কাছে। 

বিজেপির নিশানায় যখন আই প্য়াক, তখন এই সংস্থা নিয়ে ব্য়াখ্য়া দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভুলে গেছে বিজেপির এই কানাকাটার দলগুলো। নরেন্দ্র মোদির সঙ্গেও এরা একদিন কাজ করেছে। চোদ্দোতে যখন প্রধানমন্ত্রী হয়েছিল , PAC কাজ করেছিল নরেন্দ্র মোদির হয়ে। চন্দ্রবাবু নায়ডুর হয়ে কাজ করেছিল। নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল।  জগন রেড্ডির হয়ে কাজ করেছিল। তখন প্রশান্ত কিশোর ছিল। এখন মালিকানা বদল হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget