এক্সপ্লোর

Mamata Banerjee: ‘দেশের আসল প্রধানমন্ত্রী কে, মোদি না শাহ’? প্রশ্ন তুললেন মমতা

Amit Shah: বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা।

কলকাতা: নরেন্দ্র মোদি না অমিত শাহ, দেশের আসল প্রধানমন্ত্রী কে, প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সমস্ত রাজ্যের রাজ্যপালদের রাজনৈতিক ভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরাসরি সেখান থেকে চিঠি ড্রাফ্ট করে পাঠানো হচ্ছে। মমতার দাবি, মোদি এদিক ওদিক ঘুরে বেড়াতে ব্যস্ত। তাঁর পরিবর্তে বকলমে সরকার চালাচ্ছেন শাহই। সেক্ষেত্রে শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয় বলে মত মমতার। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, "রাজ্যপালদের রাজনৈতিক ভাবে কাজে লাগাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ড্রাফ্ট করে গোছা গোছা চিঠি পাঠানো হচ্ছে। আগেও বলেছি, দেশের প্রধানমন্ত্রী কে, নরেন্দ্র মোদি, নাকি অমিত শাহ? মোদিজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান! সব ছেড়ে রেখেছেন শাহের হাতে। ওঁকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয়! বকলমে উনিই তো দেশ চালাচ্ছেন! কোনও সিস্টেম মানছেন না। দলের লোক যা বলছে, করছেন। মানুষের সম্মান নিয়ে খেলছেন।" (Narendra Modi)

ইন্দিরা গাঁধীর আমলে জরুরি অবস্থা জারিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই নিয়ে এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর মতে, বাবাসাহেব অম্বেডকর, রাজেন্দ্র প্রসাদরা যে সংবিধান তৈরি করেছেন, যে সংবিধানের জন্য মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পটেল, ভগৎ সিংহ, নেতাজি সুভাষচন্দ্র বসুরা লড়াই করেছেন, সেই সংবিধানকে হত্যা করার কথা তিনি মুখে আনতে পারবেন না বলে জানান মমতা। 

আর সেই প্রসঙ্গেই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা। বিজেপি-র অন্তত 'সংবিধান হত্যা দিবস' পালন করা চলে না বলেও অভিযোগ করেন। জানান, যে বিজেপি-র কেন্দ্রীয় সরকার রোজ রাজ্যগুলির ক্ষমতা হরণ করছে, রাজ্যগুলিকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে, নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে, সাংসদদের সাসপেন্ড কের বিল পাস করছে, মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার বিল আনছে, রোজ সংবিধান পাল্টে দিচ্ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করছে, দেশের সংসদ ভবন বদলে দিচ্ছে, বিহার-মহারাষ্ট্রে অসাধু উপায়ে ভাবে যারা সরকার গড়েছে, নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধেই রোজ 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করা উচিত। দেশের নির্বাচন কমিশনও এখন পক্ষপাতদুষ্ট, নির্বাচনের পর প্রাপ্ত ভোটের হিসেবেও হেরফের হয় বলে অভিযোগ তোলেন মমতা। এমন সরকারের 'সংবিধান হত্যা দিবস' পালন করা চলে না, বরং এমন চললে তাদের বিরুদ্ধে রোজ 'গণতন্ত্র দিবস' পালন করতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget