এক্সপ্লোর

Mamata on Jakir : 'বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে?' জাকির-ঘরে আয়কর হানা, তীব্র সমালোচনা মমতার

Mamata Banerjee : 'দুর্ভাগ্য, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই তৃণমূলের শক্তিশালী নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে। আগে নিজেদের বাড়িতে তদন্তের জন্য এজেন্সি পাঠান'। নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার।

সাগরদিঘি : মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে সরকারি অনুষ্ঠানমঞ্চ থেকে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে বলেই হেনস্থা করা হয়েছে বলেই কেন্দ্রের শাসকদলের দিকে আঙুল তুলেছেন তৃণমূল সুপ্রিমো।

আয়কর হানা

কয়েকদিন আগে আয়কর দফতর একযোগে হানা দেয় জাকির হোসেনের ও তাঁর ম্যানেজারের বাড়ি-ঘর, তেলকল, চালকল সহ একাধিক জায়গায়। যেখানে হানার পর উদ্ধার হয় প্রায় ১১ কোটি টাকা। যা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ব্যবসায়ী হিসেবে শ্রমিকদের বেতন দিতেই নগদ টাকা রাখা ছিল বলেই জানিয়ে আয়কর দফতরের হানা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তাঁর জেলায় দাঁড়িয়ে কার্যত তাঁর সুরেই কেন্দ্র ও কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জাকিরের পাশে মমতা

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ''জাকির বিড়ি শিল্পপতি, ২০ হাজার বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে? কতজন বিড়ি শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ? কতজন চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? খালি আধার দাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও, ক্যা দাও, এনআরসি দাও, এই করছে।' পাশাপাশি আয়কর দফতরের যে হানা প্রসঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দুর্ভাগ্য, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই তৃণমূলের শক্তিশালী নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে। আগে নিজেদের বাড়িতে তদন্তের জন্য এজেন্সি পাঠান'।

ধন্যবাদ জাকিরের, আক্রমণ বিজেপির

মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেভাব তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে জাকির হোসেন বলেছেন, 'মুখ্যমন্ত্রীর কথায় সাহস পেলাম। আয়কর দফতর ব্যবসায়ী হিসেবে চিঠি দিয়ে ডাকলে সন্তুষ্ট হব।' আয়কর দফতরের হানার পরও জাকির বলেছিলেন, 'দেশদ্রোহী নই, ব্যবসায়ী আমি। আয়কর দফতরকে সবরকম সাহায্য করেছি। করতেও রাজি। কিন্তু ওঁরা তো কোনও কথা শুনতেই রাজি নন। যেভাবে হানা হয়েছে, সেই ধরনটা নিয়ে অসুবিধা আছে।' এদিকে, জাকির হোসেনের বাড়িতে এত টাকা কোথা থেকে এল, তদন্ত হোক, প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। সবমিলিয়ে গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর থামছে না।

আরও পড়ুন- 'জানেন তো আমি কীরকম চিজ' টাকা না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget