এক্সপ্লোর

Mamata Banerjee : 'জানেন তো আমি কীরকম চিজ' টাকা না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

টাকা দাও টাকা দাও আমাদের টাকা ফেরত দাও বলে মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ করবেন, ডাক দিলেন মুখ্যমন্ত্রী

সাগরদিঘি  : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll )  আগে আজ মুর্শিদাবাদে ( urshidabad )  ঝটিকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । বেলা সাড়ে ১২টা নাগাদ সাগরদিঘিতে প্রশাসনিক সভায় উঠলেন মঞ্চে। মুর্শিদাবাদ জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের কথা যেমন বললেন, তেমন তাঁর ভাষণের আগাগোড়া জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে শাণিত আক্রমণ। 

উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও  ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সম্প্রতি বারবার মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অভিযোগ তুলেছেন। সোমবারও তার অন্যথা হল না। শুরুতেই প্রসঙ্গ টানলেন ১০০ দিনের কাজের টাকার। 

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ' কাজ করিয়ে ১০০ দিনের কাজের ( 100 days work ) টাকা দিচ্ছে না কেন্দ্র । বিরোধীদের ভাতে মারার ষড়যন্ত্র হচ্ছে । ' তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি টাকা পাচ্ছে। কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর হুঙ্কার, 'এটা বিজেপির নিজস্ব জমিদারি মনে করলে ভুল হবে ...  আজ ক্ষমতায় আছে বলে হিরো না থাকলেই বিগ জিরো'। 

গেরুয়া ও বাম শিবিরকে যুগপৎ আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,  ' এখন রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে'
। যেখানেই বিরোধী দল ক্ষমতায় সেখানেই ভাতে মারার চক্রান্ত'। তিনি বলেন, কেউ যদি বাংলাকে  ভাতে মারার কথা ভাবেন তাহলে 'জানেন তো আমি কীরকম চিজ, চিজ মানে মাখন নয় !' মুখ্যমন্ত্রীর হুঙ্কার, বাংলার মানুষ ফসল ফলায়, তাদের ভাতে মারা সম্ভব নয়। ' বদলা আমি নেব না, বদল আমি করব '  ফের একবার পরিবর্তনের স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মুর্শিদাবাদ জেলার ১০০ শতাংশ মানুষ কোনও না কোনও পরিষেবা পেয়েছেন।  কারও কথা শুনে কুৎসা-অপপ্রচারে কান দেবেন না ' 

আরও পড়ুন :

১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে

বুধবার আয়কর কর্তারা তল্লাশি অভিযান চালায় তৃণমূলের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের  বাড়ি, দফতর, চালকলে।  কেন্দ্রীয় দফতরের তরফে দাবি, কোটি কোটি টাকা উদ্ধার করা হয় সেখান থেকে। বিধায়কের বাড়ি থেকে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি। অফিস এবং বাড়ি মিলিয়ে মোট ১৫ কোটি টাকা উদ্ধার হয় বলে দাবি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ' জাকির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।  জাকিরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।  বিজেপি নেতাদের বাড়িতে আগে সার্চ করান' 

সম্প্রতি প্রয়াত হন সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হবেন, মুখ্যমন্ত্রীর সফরের আগে তা নিয়ে চূড়ান্ত জল্পনা তৈরি হয়।  সুব্রত সাহার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে তিনিও মুর্শিদাবাদের জন্য অনেক করেছেন, পরে যিনি আসবেন , তিনিও করবেন। 

' তৃণমূল কংগ্রেস লড়ে যাচ্ছে বাঘের বাচ্চার মতো' হুঙ্কার দিয়েও শেষমেষ তিনি বলেন, কেউ কেউ ভুল করলেও সবাই খারাপ নয়। বারবার করে ভুল স্বীকার করলে মানুষও ক্ষমা করে দেবে...জয় হবেই , জয় হবেই , জয় হবেই ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget