এক্সপ্লোর

Mamata Banerjee:'বাংলা মানে ব্য়বসা, বেঙ্গল মানে আতিথেয়তা', বার্সেলোনা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Business Summit 2023:'বাংলা মানে ব্য়বসা, বেঙ্গল মানে আতিথেয়তা', বার্সেলোনার বিশেষ বাণিজ্যিক সম্মেলন থেকে এটাই মূল বার্তা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বার্সেলোনা: 'বাংলা মানে ব্য়বসা, বেঙ্গল মানে আতিথেয়তা', বার্সেলোনার বিশেষ বাণিজ্যিক সম্মেলন থেকে এটাই মূল বার্তা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। তিনি বক্তৃতা দেওয়ার আগে অবশ্য, মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা, আলাপন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকারের গত ১২ বছরের 'উন্নয়নের' খতিয়ান তুলে ধরেন। ওই মেয়াদে রাজ্য়ের 'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' বেড়েছে সাড়ে তিন গুণ, এমনই জানানো হয়। পরে মুখ্য়মন্ত্রী বলেন, 'বাংলা একদিন দেশ এবং পৃথিবীর গেম চেঞ্জার হবে।'  

যা বললেন...
'লা লিগার হাতে একেবারে তৈরি স্টেডিয়াম তুলে দিতে প্রস্তুত আমরা। ...আপনারা জেনে খুশি হবেন যে স্পেনের বহু খেলোয়াড় আমাদের আইএসএল এবং আইপিএল দলগুলির সঙ্গে খেলছে। ওঁদের সঙ্গে আমার দেখা হত...ওঁরা ভীষণ স্নেহশীল, প্রতিভাবান। আমরা প্রভিভার কদর করি। আপনারা ছবি আঁকা ভালোবাসেন, আমরাও ছবি আঁকা ভালোবাসি।' প্রতিভার কথা প্রসঙ্গে বলতে গিয়ে এই রাজ্যের প্রতিভার কথাও তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'মেধায় শীর্ষে বাংলা। ভারত আজ চাঁদে পৌঁছে গিয়েছে। সেই চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানীই বাংলার।' এর পর আসে বাংলার শিল্পের প্রসঙ্গ। সে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, এই রাজ্যে সুলভে শ্রমিক মেলে। তা ছাড়া 'লৌহ আকরিক, বস্ত্র থেকে চটশিল্প, বাংলায় একাধিক শিল্পের সহাবস্থান রয়েছে', এমনও বলেন মমতা। এখানকার সরকারি চিকিৎসা পরিষেবা যে সম্পূর্ণ 'ফ্রি', সে প্রসঙ্গও ছুয়ে যান তিনি। নির্যাস ছিল একটাই, 'বাংলা মানে ব্যবসা, বাংলা মানে আতিথ্য, বাংলা মানে সব ধরনের পরিষেবা।' সে কথা বোঝাতে গিয়েই 'কন্য়াশ্রী', 'নারীর ক্ষমতায়ন', 'স্কুল-কলেজ-হায়ার এডুকেশনে স্মার্ট কার্ড' ইত্যাদির প্রসঙ্গও শোনা যায় তাঁর মুখে। তবে সব শেষে তিনি একটা কথাই বলেন, 'গত পাঁচ বছর আমাকে বিদেশ আসতে অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি পেতেই আমি প্রথম স্পেনে এলাম।' আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আন্তর্জাতিক বইমেলা, বাংলায় সব সময় এসেছে স্পেন। তিনি যে সেই কথা মাথায় রেখেই এবার স্পেনে এসেছেন, সেটাও মনে করান মমতা। একই সঙ্গে বার্তা, যৌথ ভাবে এগিয়ে যাওয়াই এখন পরবর্তী লক্ষ্য।

 

১১ দিনের সফর...
রাজ্যে লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েক দিনে সেখানে মূলত হালকা মেজাজেই দেখা গিয়েছে তাঁকে। তবে দিনদুয়েক আগে, রবিবার সন্ধেয় একেবারে অন্য মেজাজে দেখা যায় তাঁকে। স্বগতোক্তি করতে শোনা যায়, 'আজ আছি, কাল নেই' বলে।' রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা। সেখানেই স্বগতোক্তি করতে শোনা যায় তাঁকে। বাংলার গৌরবময় গাথা তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, মাদার টেরেসা, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের উল্লেখ করেন তিনি। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলেন, "আপনারা যে বাংলাকে ভালবাসেন, দেখে ভাল লাগে। আজ আছি, কাল নেই। কে জানে ভবিষ্যতে কী অপেক্ষা করছে? আজকের কথাই ভাবি তাই। আজ সব ভাল হলে, কালও ভালই হবে। ভারত এগোলে, তবেই সকলে এগোতে পারবেন। আমরা সকলের ঐক্য চাই।"

আরও পড়ুন:গোষ্ঠী কোন্দলের জের, বড়ঞা পঞ্চায়েত সমিতি কার্যত হাতছাড়া তৃণমূলের !

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget