এক্সপ্লোর

Mamata Banerjee : বিজেপি সরকারের শপথ শিয়রে, তবু সোশ্যাল মিডিয়ায় এখনও মমতা 'মুখ্যমন্ত্রী', বদলালেন না পরিচয় !

Mamata Banerjee : আর কয়েকঘণ্টা পরেই বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ ! এখনও সোশ্যাল মিডিয়ায় মমতার প্রোফাইলে লেখা 'মুখ্যমন্ত্রী'ই


কলকাতা : ভেঙে চুরমার হয়ে গেছে ১৫ বছরের তৃণমূল সরকার। হেরেছেন খোদ মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের একঝাঁক মন্ত্রী। ২৫ বৈশাখ নতুন সরকারের শপথগ্রহণ । নিজের হার....দলের লজ্জাজনক হারের পরও ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা ।পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর শনিবার ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার জয়ের পর, নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনও কসুর করছে না বিজেপি ।  ব্রিগেডে শনিবারের মেগা ইভেন্টের আগে শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে চলছে শেষমুহূর্তের প্রস্তুতি।

মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবারই। আনুষ্ঠানিকভাবে ৭ মে পর্যন্ত ছিল পূর্বতন সরকারের মেয়াদ। তাই নিয়ম মাফিক  সেই মেয়াদ শেষ হওয়ার পর  পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেন  রাজ্যপাল আর এন রবি। তাই নিয়ম অনুযায়ী এখন আর পুরনো সরকার, পুরনো মন্ত্রিসভা , কিছুরই অস্তিত্ব নেই। কিন্তু এখনও ফেসবুক, এক্স-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইলে লেখা 'মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ'। সমাজমাধ্যমে এখনও নিজের পরিচয় বদলাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলেও নিজেকে ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’ বলেই উল্লেখ করে রেখেছেন তিনি। 

 প্রায় পনেরো বছর আগে ২০১১ সালের১৩ মে দল হারছে দেখে,  বুদ্ধদেব ভট্টাচার্য দুপুরেই  রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে আসেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।  রাজ্যপাল তাঁকে তদারকি সরকারের দায়িত্ব নিতে বলায়, সম্মতও হয়েছিলেন তিনি।  পদত্যাগ করতে সেদিন সরকারি গাড়িতে রাজভবনে গেলেও, দলের গাড়িতেই রাজভবন থেকে আলিমুদ্দিন স্ট্রিটে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালের ২০ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার রাজনৈতিক সৌজন্যের ইতিহাসে সদা জ্বলজল করবে সেই ছবিটা। অনুষ্ঠানের একদম সামনের সারিতে বসে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর এক পাশে সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, অন্যপাশে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আর তাঁদের নমস্কার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সব নিয়ম ভেঙে ভোটের ফল প্রকাশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। করেনওনি। এরপর নিয়মমাফিক সরকারের মেয়াদ ফুরিয়েছে। সংবধানের বিধি মেনে পুরনো বিধানসভা ভেঙে দেন  রাজ্যপাল আর এন রবি। কিন্তু তারপরও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখনও লেখা - 'Honourable Chief Minister, West Bengal' ।   

আরও পড়ুন, 'আমার পাশ দিয়েই ওই খুনি ক্রস করেছিল, তারপর...' শিউরে ওঠা ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Advertisement

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget