এক্সপ্লোর

Mamata Banerjee: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়া সন্দেহভাজন গ্রেফতার, তোলা হল আদালতে

Mamata Banerjee Kalightat House: নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। তা নিয়েই শুরু হয়েছে শোরগোল

কলকাতা: কালীঘাটে (Kalight) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাড়ির চত্বরে ঢুকে পড়া সন্দেহভাজন গ্রেফতার। গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ ও কালীঘাট থানার পুলিশ।  আজ ওই ব্যক্তিকে আলিপুর (Alipore) আদালতে তোলা হয়। শনিবার রাতে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে ভিতরে ঢুকে পড়েন। সারা রাত সেখানেই ছিলেন তিনি। গতকাল সকালে এক পুলিশ কর্মীর নজরে পড়তেই শোরগোল পড়ে যায়। 

নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়েন এক ব্যক্তি। তা নিয়েই শুরু হয়েছে শোরগোল! লালবাজার সূত্রে জানা গেছে, সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি চত্বরে ঢুকেছিলেন ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাঁকে দেখতে পেয়ে আটক করে। পরে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় কালীঘাট থানার পুলিশের হাতে।

রবিবার বেলা ১২ নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে দেখা যায় প্রচুর পুলিশ। পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াডের গাড়ি। স্নিফার ডগ। চলে আসেন কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল। লালবাজার সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে সন্দেহভাজনের অনুপ্রবেশের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। কেন ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকেছিলেন? কী উদ্দেশ্য ছিল? সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। 

আরও পড়ুন, 'আমৃত্যু আপসহীন ছিলেন', তরুণ মজুমদারের প্রয়াণে প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর

পাশাপাশি আরও বাড়ানো হচ্ছে, মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে নিরাপত্তা বেষ্টনী। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'খুবই চিন্তার ব্যাপার, কীভাবে নিরাপত্তা বলয় ভেঙে একজন ঢুকে পড়ল সেটা দেখা দরকার, আশা করি, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে'। 

এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী বাড়ির নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছে সিপিএম। সুজন চক্রবর্তী জানিয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, মুখ্যমন্ত্রী যখন কোনও বিপাকে পড়েন, তখন কোনও না কোনও ঘটনা ঘটে।

এর আগে ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে আদিগঙ্গায় নেমে প্রতিবাদ জানান অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষামিত্ররা। এই ঘটনার পরে আলিপুর সংশোধনাগারের পাশ দিয়ে যাতে কোনওভাবে আদি গঙ্গার দিকে না যাওয়া যায়, সেজন্য গার্ডরেল দিয়ে রাস্তাও আটকে দেয় পুলিশ। বসে ৫টি পুলিশ পিকেট। এত কিছুর পরও সন্দেহজনক ওই ব্যক্তি কীভাবে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে পৌঁছে গেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget