এক্সপ্লোর

Mamata Banerjee: 'প্রয়োজনে নথি জোগাড়ে সাহায্য করতে হবে', প্রায় ১৪ হাজার BLA-কে নিয়ে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক মমতার

SIR Draft List: SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

আশাবুল হোসেন, কলকাতা : আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BLA-দের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও পার্শ্ববর্তী তিন জেলার BLA-দের সঙ্গে বৈঠক করবেন তিনি। SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে, খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৯ জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। 'নো ম্যাপিং'য়ে থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। আজকের বৈঠকে BLA-দের ভূমিকা নিয়ে বার্তা দেওয়া হতে পারে দলীয় স্তরে। বাদ যাওয়া ভোটারদের নথিপত্র সংক্রান্ত বিষয়ে সাহায্য নিয়েও দেওয়া হতে পারে পরামর্শ । ইতিমধ্যে ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রের BLA-দের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোরে বৈঠকের আগে বিভিন্ন জায়গায় হয়েছে প্রস্তুতি বৈঠক।

বিস্তারিত...

তৃণমূল মনে করছে, এরমধ্যে প্রচুর বৈধ ভোটার রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বা অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে, শুনানির সময় এই ধরনের ভোটারের পাশে থাকা খুব জরুরি। এই ধরনের বার্তাকে সামনে রেখেই আজকের বৈঠক। প্রয়োজনে বৈধ নথি জোগাড়ে তাঁদের সাহায্য করতে হবে। কোনও অবস্থাতেই কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা সুনিশ্চিত করতে হবে। কলকাতা, দুই ২৪ পরগনা এবং হুগলি, এই চার জেলার ৪০টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের ডাকা হয়েছে। সবমিলিয়ে প্রায় ১৪ হাজার BLA আজ এই বৈঠকে থাকবেন। 

যাদের নাম বাদ গেছে তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। SIR-এর খসড়া তালিকা প্রকাশ হতেই, ভবানীপুর কেন্দ্রের BLA-র নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে ৪৪ হাজারের বেশি নাম। শুভেন্দু অধিকারীর কেন্দ্রে বাদ গেছে সাড়ে ১০ হাজারের বেশি নাম। 

যাদের নাম বাদ গেছে, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত আছেন, অথচ মৃত বলে দেখানো হয়েছে কি না দেখতে হবে। শুনানির সময় সবার পাশে দাঁড়াতে হবে। নথি নিয়ে সমস্যা হলে 'May i help you' ক্যাম্পে নিয়ে যান। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই, নিজের বিধানসভা কেন্দ্র, ভবানীপুরের দলীয় BLA-দের সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget