এক্সপ্লোর

Mamata Banerjee: ছবিই কথা বলে? ক্যাপশনহীন এই ছবিটিই কেন ট্যুইট মুখ্যমন্ত্রীর?

New Parliament Building: ছবিটি ট্যুইট করলেও কোনও কথা লেখেননি বাংলার মুখ্যমন্ত্রী।

কলকাতা: সংসদ ভবন উদ্বোধনের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছে। বলা ভাল উপর-নীচে ২টি ছবি। একটি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার ছবি। আরেকটি ২৮মে নয়া সংসদ ভবন উদ্বোধনের একফাঁকে তোলা একটি ছবি। ঠিক সেই ছবিটাই ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ছবিটি ট্যুইট করলেও কোনও কথা লেখেননি বাংলার মুখ্যমন্ত্রী। 

যে ছবিটি ট্যুইট করা হয়েছে তাতে উপরের ছবিতে রয়েছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সর্দার বল্লভভাই প্যাটেল, বি আর অম্বেডকর, ছবিতে রয়েছেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। রয়েছেন মন্ত্রিসভার বাকি সদস্যরাও। তার নীচের ছবিটি ২৮ মে, ২০২৩ সালের। নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন। নয়া সংসদ ভবনে তোলা ওই ছবিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রথমসারির সাধু-সন্তরা। যাঁদের সকলেই ২৮ মে-এর নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন।

 

কেন বিরোধিতা বিরোধীদের?
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে। যা নিয়ে প্রথম থেকেই বিজেপিকে নিশানা করেছেন বিরোধী দলগুলি। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। তাঁর বদলে কেন প্রধানমন্ত্রী নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন সেই প্রশ্নই তুলেছিলেন বিরোধীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও করা হয়েছিল। রাষ্ট্রপতিতে আমন্ত্রণ না জানানোয় নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছিল ২১টি বিরোধী রাজনৈতিক দল। সেখানে নিজেদের মধ্যে দূরত্ব ভুলে কাছে এসেছে কংগ্রেস, আরজেডি, তৃণমূল, সিপিএম, জেডিইউ, আপ-সহ আরও একাধিক রাজনৈতিক দল। তারপরই ২৯ মে এই ছবি ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে ২৮মে আরও একটি সিদ্ধান্ত হয়েছে, যা সর্বভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী লোকসভা নির্বাচন লক্ষ্যে রেখে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পাটনায় ১২ জুন বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেসও। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় (Patna) বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডেকেছেন নীতীশ।

গতমাসেই কলকাতা এসে মমতার সঙ্গে দেখা করেছেন নীতিশ-তেজস্বী। তাঁরা পরে অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেছেন। তারও আগে অখিলেশ যাদব রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। কলকাতা মমতার সঙ্গে দেখা করেছিলেন জেডিএস-এর কুমারস্বামী। পুরীতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার বেশ কিছুদিন পরে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার পরে নবীন পট্টনায়েক জানিয়েছিলেন আগামী লোকসভা ভোটে একাই লড়বে তাঁর দল বিজেডি। এই পরিস্থিতিতে, কর্নাটকে বিজেপির হারের আবহে লোকসভা ভোটের আগেই বিজেপিকে হারাতে বিরোধী মঞ্চ গড়ে তোলার চেষ্টায় রয়েছে অবিজেপি-অকংগ্রেসি আঞ্চলিক দলগুলো। তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন ট্যুইট কী কোনও অর্থ বহন করছে?

আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget