এক্সপ্লোর

Mamata Banerjee: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে

NEET Paper Leak: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে, সোমবার দিল্লিতে যাবেন তৃণমূলনেত্রী। সোমবার যন্তর মন্তরে CJP-র মঞ্চে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk), কিন্তু এখনও দিল্লির যন্তর মন্তরে অনশনরত ছাত্রছাত্রীরা। অনশন চালিয়ে যাচ্ছে, ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)-ও। সোনম ওয়াংচুক অনশন ভাঙার পরেই, সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ দীপকে জানিয়েছেন যে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আর এর মধ্যেই, বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে, সোমবার দিল্লিতে যাবেন তৃণমূলনেত্রী। সোমবার যন্তর মন্তরে CJP-র মঞ্চে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নিসঙ্গতা দূর করার দায়িত্ব বিজেপির নয়', তৃণমূলনেত্রীর দিল্লি-সফরকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির।

প্রশ্ন ফাঁস আবহে NEET-এর নিয়ামক সংস্থা ন্য়াশনাল টেস্টিং এজেন্সির বড় পদক্ষেপ

অন্যদিকে, প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NEET-এর নিয়ামক সংস্থা ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। বরখাস্ত করা হল ৪৭ জন আধিকারিককে। কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা হল NEET। আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ। যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য় ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্য়ৎ নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশজুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের। 

প্রশ্ন উঠছে, NEET-এর নিয়ামক সংস্থা NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NTA... বরখাস্ত করা হল ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ৪৭ জন আধিকারিককে। কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকে পাঠানো হয়। এবার NTA-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হল। শুধু আধিকারিকদের বরখাস্ত করাই নয়, সূত্রের খবর, পরীক্ষা নিয়ামক সংস্থা NTA-কে ঢেলে সাজানোর ভাবনাচিন্তা চলছে। সেখানে কাজের পদ্ধতিতে বড়সড় রদবদলের পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই NTA-র কাঠামো বদলানো হতে পারে। একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। এজেন্সি যেভাবে আউটসোর্সিং করে, সেরকম পদ্ধতিও নেওয়া হতে পারে।  বিশেষজ্ঞদের থেকেও সুপারিশ চাওয়া হতে পারে।  এই সবের উদ্দেশ্য় হবে একটাই-- লিকপ্রুফ একটা সিস্টেম। অর্থাৎ এমন ব্য়বস্থা যেখানে কোনওভাবে প্রশ্ন ফাঁস হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনে থাকা, স্বশাসিত সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে। 

তবে প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে নামা ছাত্র-ছাত্রীরা অবশ্য একটাই দাবিতে অনড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। 

আরও পড়ুন: Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget