এক্সপ্লোর

Sougata on Mamata : "মমতা আমাদের নেত্রী আছেন, ছিলেন, অনেকদিন থাকবেন", অভিষেক-প্রসঙ্গে কী বললেন সৌগত ?

TMC MP on Mamata and Abhishek : তবে, কি পুরনো অবস্থান থেকে সরে আসছেন সৌগত রায় ?

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার সৌগত রায় (Sougata Roy)। মমতার উপরেই ‘আস্থা’। "মমতা আমাদের নেত্রী আছেন, ছিলেন, অনেকদিন থাকবেন।" এবিপি আনন্দে বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

এর পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেন, "অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তরুণ সমাজে খুব জনপ্রিয় অভিষেক, এটুকুই বলা যায়।" তবে, কি পুরনো অবস্থান থেকে সরে আসছেন সৌগত রায় ? এপ্রসঙ্গে তিনি বলেন, "অনেক সময় লোকে অতীতে ভুল করে বলে সংশোধন করে। অনেকে নিজেকে সংশোধন করে, আমি আত্মনিয়ন্ত্রণের পক্ষে।"

এসএসসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দল নিয়ে এবিপি আনন্দে (ABP Ananda) সম্প্রতি নিজের মতামত জানান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। "আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি।" এবিপি আনন্দকে এমনটাই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেছিলেন, 'আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি। আমাদের দলের কোনও বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না। কার সময় হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই।" 

দিনকয়েক আগে পার্থকে 'ছেঁটে' তৃণমূলের শৃঙ্খলা কমিটির মাথায় বসানো হয় সুব্রত বক্সিকে। তৃণমূলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির (TMC Disciplinary Committee) চেয়ারম্যান হন সুব্রত বক্সি (Subrata Bakshi)। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে একগুচ্ছ নয়া বিধি-নিয়মও বেঁধে দেওয়া হয়।

তৃণমূলের নয়াভবনে বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠক বসে। তাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Banerjee) সঙ্গে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই শৃঙ্খলাকমিটির মাথায় রদবদল করা হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় যে, তাঁকে না জানিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির কোনও বৈঠক করা যাবে না। মমতা নিজে এই নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানা যায়। 

এরপর অভিষেককে (Abhishek Banerjee) নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। তবে মমতাকে (Mamata Banerjee) সামনে রেখে তুলনা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের মুখ্যমন্ত্রী। কে মুখ্যমন্ত্রী হবেন, এই মুহূর্তে তা ভাবতেই পারছি না। অভিষেক তো বলেছে, ২০ বছর সরকার নিয়ে ভাববে না। তারপরও কেন লোকে বলে জানি না।’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget