এক্সপ্লোর

Mamata Banerjee Writes Letter To Narendra Modi : 'আগে আলোচনা হোক সংসদে', নতুন তিন ফৌজদারি আইন কার্যকর করার দিন পিছোতে মোদিকে চিঠি মমতার

১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা  আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্য়ায় সংহিতা ও ভারতীয় সাক্ষ্য় অধিনিয়ম।

কলকাতা :  নতুন তিন ফৌজদারি আইন নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ওই তিন আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি। ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা  আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্য়ায় সংহিতা ও ভারতীয় সাক্ষ্য় অধিনিয়ম। আর তার ঠিক আগে প্রধানমন্ত্রী মোদিকে লেখা মুখ্যমন্ত্রীর এই চিঠি নিশ্চিতভাবে বিশেষ গুরুত্ববহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে নতুন তিন আইন কার্যকরের সময় কিছুটা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নীতিগতভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্য়ায় সংহিতা ও ভারতীয় সাক্ষ্য় অধিনিয়ম নিয়ে নতুন সংসদে আলোচনারও দাবি জানিয়েছেন তিনি।  মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নৈতিকতার দিক তিনি মনে করেন, সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত লোকসভার সদস্যদের তাঁদের আমলে কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রীর চান ওই তিন আইন সংসদে নতুন করে পেশ করা হোক। গত বাদল অধিবেশনে, দ্রুততার সঙ্গে পাশ করানো হয়েছিল ওই বিল। তাই এবার আলোচনা হলে, নতুন জনপ্রতিনিধিরাও আইনগুলি খতিয়ে দেখার সুযোগ পাবেন।

তাছাড়া এই তিন ফৌজদারি আইন নিয়ে সাধারণ মানুষ সচেতন না হওয়ায় আপাতত নতুন তিন আইন প্রনয়ন না করার আর্জি জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।  গত বছরের ১১ অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেছিলেন। জানিয়েছিলেন, ১৮৬০ সালে তৈরি 'ইন্ডিয়ান পেনাল কোড' এর বদলে আসবে  'ভারতীয় ন্যায় সংহিতা' । ১৮৯৮ সালের 'ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট' এর জায়গায় আসবে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' । ১৮৭২ সালের 'ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট' প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় সাক্ষ্য বিল’ দিয়ে। অমিত শাহ আরও বলেন, ১৮৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ব্রিটিশদের তৈরি আইন অনুসারে কাজ করেছিল। এই তিনটি আইনে বদল এলে, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। আলোচনার জন্য তিনটি বিলই স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়।  

 

আরও পড়ুন :                        

বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয় ! এই তারিখ থেকেই প্রবল বর্ষণ কলকাতায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget