এক্সপ্লোর

Mamata Banerjee: বাংলার গোবিন্দভোগের চাহিদা বিদেশেও, ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করুন, মোদিকে চিঠি মমতার

Gobindobhog Rice: শুধু উৎপাদনই নয়, উৎপাদিত গোবিন্দভোগ চাল বিদেশে রফতানি করতেও বাংলার সরকার কৃষকদের উৎসাহিত করছিল বলে জানিয়েছেন মমতা।

কলকাতা: গোবিন্দভোগ চালে (Gobindbhod Rice) রফতানি শুল্ক বসানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন তিনি। মমতা জানিয়েছেন, বাংলায় গোবিন্দভোগ চালের চাহিদা রয়েছে। পুজো-পার্বণে তার ব্যবহার হয়। এ ছাড়াও, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলিতেও গোবিন্দবোঘ চালের চাহিদা রয়েছে। তাই গোবিন্দভোগ চালের উপর থেকে শুল্ক প্রত্যাহার করতে মোদিকে আর্জি জানালেন তিনি। 

গোবিন্দভোগ চালে রফতানি শুল্ক প্রত্যাহারের আর্জি মমতার

বুধবার মোদির উদ্দেশে ওই চিঠি লিখেছেন মমতা। তাতে মমতা জানিয়েছেন, বাংলার হাতেগোনা কিছু জেলায় শুদ্ধ গোবিন্দভোগ চালের উৎপাদন হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর বাংলার এই গোবিন্দভোগ চাল  ভৌগলিক পরিচিতির জন্য বিশেষ শংসাপত্রও পায়।  চালের জন্য কৃষকরা যে ন্যূনতম সহায়ক মূল্য পান, গোবিন্দভোগের ক্ষেত্রে তা অনেকটাই বেশি। কৃষকদের আয়বৃদ্ধিতে তাই গোবিন্দভোগ উৎপাদনে ২০১১ সাল থেকেই জোর দেওয়া হচ্ছিল।


Mamata Banerjee: বাংলার গোবিন্দভোগের চাহিদা বিদেশেও, ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করুন, মোদিকে চিঠি মমতার

মোদিকে লেখা মমতার চিঠি।

আরও পড়ুন: Mamata Banerjee: শ্রমমেলার বাজেটে কাটছাঁট, তাঁর অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়, মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ মমতার

শুধু উৎপাদনই নয়, উৎপাদিত গোবিন্দভোগ চাল বিদেশে রফতানি করতেও বাংলার সরকার কৃষকদের উৎসাহিত করছিল বলে জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, সম্প্রতি উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার, বাহরাইন এবং কুয়েতের মতো দেশে গোবিন্দভোগের চাহিদা বাড়ায় বরাত বাড়ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার গোবিন্দভোগ চাল রফতানিতে শুল্কের হার ২০ শতাংশ করায় কৃষকদের আয়ে কোপ পড়েছে। গোবিন্দভোগ চালের চাহিদা এবং ঘরোয়া বাজারে তার দামের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন মমতা।

কৃষকদের আয় অব্যাহত রাখাকে গুরুত্ব মমতার

এর আগে, কেন্দ্রীয় সরকার বাসমতি চালের রফতানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্কহার প্রত্যাহার করে। বাসমতির মতো, গোবিন্দভোগে চালের উপর থেকেও শুল্কহার প্রত্যাহার করতে মোদিকে অনুরোধ জানিয়েছেন মমতা। ব্যবসায় ক্ষতি এড়াতে, কৃষকদের বঞ্চনার শিকার হওয়া থেকে রক্ষা করতে, এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মত মমতার।

এ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি যদিও। তবে এর আগে ববাঙালির মুড়ির উপর পণ্য ও পরিষেবা কর বসানো নিয়েও সরব হয়েছিলেন মমতা। মুড়ি না ফেরাতে পারলে বিজেপি-কে বিদায় নিতে হবে বলে রব তুলেছিলেন তিনি। এমনকি কলকাতার বুকে দলের শহিদ সমাবেশেও সেই নিয়ে প্রতিবাদে সরব হন। মুড়ি বিলি করে প্রতিবাদ জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget