এক্সপ্লোর

Mamata Banerjee: শ্রমমেলার বাজেটে কাটছাঁট, তাঁর অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়, মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ মমতার

Nabanna: নবান্ন সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এখন থেকে কোনও দফতর, CMO’কে না জানিয়ে কোনও প্রকল্প শুরু করতে পারবে না।

সুমন ঘড়াই, কলকাতা: শ্রমমেলার বাজেটে কাটছাঁট করে ১০০ দিনের কাজের শ্রমিকদের বেতন দিতে হবে এবং ১০০ দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের অন্যান্য দফতরের কাজে লাগাlতে হবে বলে মন্ত্রীদের নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আজ নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঠিক হয়েছে, যাঁরা বিধবা ভাতা পান, তাঁরাও এবার  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একাধিক নির্দেশ মমতার

১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত জারি। রাজ্য সরকারের অভিযোগ, মোদি সরকার ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না। কেন্দ্রের পাল্টা দাবি, খরচের সঠিক হিসেব দিচ্ছে না তৃণমূল সরকার!

এই সংঘাতের আবহেই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ সংস্থানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাই ১০০ দিনের কাজের শ্রমিকদের, পূর্ত, সেচ-সহ বিভিন্ন দফতরের আওতায় কাজে লাগান। 

এই প্রসঙ্গেই শ্রমমন্ত্রী মলয় ঘটককে, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শ্রমমেলার বাজেটে কাটছাঁট করতে। সেই টাকা ১০০ দিনের শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: Mamata Banerjee: বার বার ডিসেম্বরের ডেডলাইন বিজেপি-র, অশান্তির আশঙ্কা মমতার, সতর্ক করলেন মন্ত্রীদের

নবান্ন সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এখন থেকে কোনও দফতর, CMO-কে না জানিয়ে কোনও প্রকল্প শুরু করতে পারবে না। সূত্রের খবর, এই প্রসঙ্গে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে মুখ্যমন্ত্রী বলেন, মৎস্য দফতর সম্প্রতি মৎস্যজীবীদের জন্য বিমা চালু করেছে। এটা ভাল কাজ। কিন্তু মুখ্যমন্ত্রীর দফতরকে জানিয়ে করা উচিত ছিল।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও মুখ্যমন্ত্রী বলেন, তাঁর দফতরকে না জানিয়ে বেশ কিছু বাস চালাচ্ছে পরিবহণ দফতর। এটা ঠিক হচ্ছে না। নবান্ন সূত্রের খবর, এ দিন মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়, যে সমস্ত কৃষি জমির ওপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন লাইনের তার যাবে, সেই সমস্ত জমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

জমির বাজারমূল্যের ১৫০ শতাংশ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে জমির মালিককে। ফসলের দামের ১০ শতাংশ ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধবা ভাতা পেলেও আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য

এদিকে, রাজ্যে যাঁরা বিধবা ভাতা পান, তাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পড়তেন না। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিধবা ভাতা পেলেও, কোনও মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও আবেদন জানাতে পারবেন।

এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে দুয়ারে সরকার প্রকল্পে, আবেদনের পাশাপাশি কেউ কোনও প্রকল্পের বিষয়ে অভিযোগ করতে চাইলে, তাও জানাতে পারবেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget