Ajit Maity Arrested: গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক মমতা শিবিরের নেতা অজিত মাইতি
Pingla Former MLA Ajit Maity Arrested: ভোরবেলায় খড়গপুরে নিজের বাড়ি থেকে প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। ভোরবেলায় খড়গপুরে নিজের বাড়ি থেকে প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ। শেষ অবধি পাওয়া খবরে, গ্রেফতার করে অজিত মাইতিকে নিয়ে যাওয়া হয়েছে ডেবরা থানায়। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ এখনও জানা যায়নি।
তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক মমতা শিবিরের নেতা অজিত মাইতি
তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক ও মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাইতি। আজ ভোরে খড়গপুরের মাদপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে পিংলা থানা। বিধায়কের পাশাপাশি একসময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও সামলেছেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাইতি। পুলিশ সূত্রে দাবি, অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ, গোবিন্দ দাস নামে এক তৃণমূল কর্মীকে দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়েছেন তিনি। পিংলার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে আর্থিক প্রতারণার ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের কথা বারবার বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে
দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের কথা বারবার বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। সম্প্রতি দলের বিধায়কদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছিলেন, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, দলের নাম করে অন্যায় কাজ করলে, বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বিজেপির দীর্ঘ লড়াই এবং বহু মানুষের ত্যাগের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। সেই ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যহারের অনুমতি কাউকে দেওয় হবে না। দলের নাম বা বিধায়ক পদকে যদি কেউ ব্যবহার করেন বা অন্যায় সুবিধা পাওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’
দলের বিধায়কদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছিলেন শমীক
সেসময় দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়েও সরব হয়েছিলেন তিনি। শমীক বলেছিলেন, যারা অন্যায় করেছেন, তাঁদের নিজেদের আচরণ শুধরে নিতে হবে। এমনকি তিনি এটাও মনে করিয়ে দেন যে, মুখ্যমন্ত্রী বলেছেন , ২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও, তাতে বিশেষ কিছু যায় আসবে না।
Before You Go
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের





















