এক্সপ্লোর

Mandirbazar Fire: ফের বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান, প্রচুর ক্ষয়ক্ষতি!

West Bengal News: এবার আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হল একের পর এক দোকান । লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে । সব মিলিয়ে ফের অগ্নিকাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়াল ।

কলকাতা: আনন্দপুরে (Anandapur Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ এখনও টাটকা । ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল দেখেছিল রাজ্য । ফের আগুনের খবর । এবার আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হল একের পর এক দোকান । লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে । সব মিলিয়ে ফের অগ্নিকাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়াল ।

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল একাধিক দোকান । চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার লক্ষ্মীকান্তপুর বাজারে । অভিযোগ, একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায় । আগুনের গ্রাসে ভস্মীভূত হয়েছে একাধিক দোকান । অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান । ব্যবসায়ীদের মাথায় হাত । 

এবারের শীতে শহর কলকাতায়, রাজ্যের অন্যত্রও একের পর এক অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছে । জতুগৃহে পরিণত হয়েছে যেন । তবে সবচেয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটেছিল আনন্দপুরের নাজিরাবাদে ।  

ধিকিধিকি আগুনের আঁচ ।বাতাসে পোড়া গন্ধ । ইতিউতি ছড়িয়ে পোড়া হাড়গোড়ের টুকরো । পকেট ফায়ার বোজানোর মরিয়া চেষ্টা!আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে আগুন লাগার পর কাটতে চলল ২দিন ।মঙ্গলবার সকালেও সেখানে দেখা গেল এই ছবি । কার্যত ধ্বংসস্তূপে পরিণত হযেছে গোটা কারখানা চত্বর । নিখোঁজদের পরিবার গত দু'রাত ধরে দুশ্চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারেনি ।এর মধ্য়ে প্রশ্ন উঠছে, গোডাউনে পড়ে থাকা এই হাড়ের টুকরো কাদের? কী তাদের পরিচয়? জানতে এখন ভরসা কেবল DNA টেস্ট ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত পর্যন্ত, আনন্দপুর থেকে উদ্ধার হয়েছে ২৬টি দেহাংশ ও ১টি দেহ । আরও ২৭ জন নিখোঁজ এখনও । ভোটমুখী পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন । রাজ্যে এসে বলেছেন, 'পশ্চিমবঙ্গের জনতা আপনাকে ক্ষমা করেব না...২৬-এর ভোটে তৃণমূল সরকারকে মূল সমেত উপড়ে ফেলতে হবে' । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget