এক্সপ্লোর

Mani Shankar Mukherjee Demise : 'ঠান্ডা ঘরে যেন না রাখা হয়', শেষ ইচ্ছার কথা লিখে গেছেন সাহিত্যিক শংকর

Shankar Passes Away : সাহিত্যিকের প্রয়াণের পর তাঁর শেষ ইচ্ছা থেকে শুরু করে বিগত কিছুদিন ধরে তাঁর শারীরিক পরিস্থিতির কথা এবিপি আনন্দর প্রতিনিধিকে জানান শংকর-কন্যা তনয়া মুখোপাধ্যায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : সাহিত্যিক শংকরের জীবনাবসান । কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। বেলা ১২.৪৫-এ প্রয়াত হন তিনি। সাহিত্যিকের প্রয়াণের পর তাঁর শেষ ইচ্ছা থেকে শুরু করে বিগত কিছুদিন ধরে তাঁর শারীরিক পরিস্থিতির কথা এবিপি আনন্দর প্রতিনিধিকে জানান শংকর-কন্যা তনয়া মুখোপাধ্যায়।

এবিপি আনন্দ : কী হয়েছিল যার জন্য হাসপাতালে ভর্তি হতে হল ? এমনিতেই ৯২ বছর বয়স। 

তনয়া মুখোপাধ্যায় : উনি পড়ে গিয়েছিলেন। বাড়িতে পড়ে গিয়েছিলেন। ৩১ তারিখে এখানে ভর্তি হন। ১ তারিখে অপারেশন হয়। যেটা সফল হয়েছিল। বাড়ি চলে গিয়েছিলেন ১৫ তারিখে। তারপর হেঁটে বেরিয়েও ছিলেন। তারপর একের পর এক জটিলতা শুরু হয়। বয়সজনিত কো-মর্বিডিটি শুরু হয়েছিল। 

এবিপি আনন্দ : তারপর তো আবার ভর্তি হলেন ?

তনয়া মুখোপাধ্যায় : হ্যাঁ। দু'-তিনবার বাড়ি নিয়ে গিয়েছি। ২৩ তারিখে সরস্বতী পুজো ছিল। তার পরের দিন ভর্তি হয়েছিলেন। তারপর আবার সপ্তাহখানেক থেকে আবার বাড়িতে ছিলেন। ৪ তারিখ ভর্তি হয়ে আর বাড়ি যাননি। 

এবিপি আনন্দ : শেষদিকে কী পরিস্থিতি হয়েছিল যাতে এই অবস্থা হল ?

তনয়া মুখোপাধ্যায় : এজ-রিলেটেড কো-মর্বিডিটি একটার পর একটা হতে থাকে। তারপর আর কিছু করা যায়নি। 

এবিপি আনন্দ : ওঁর কোনও শেষ ইচ্ছা ?

তনয়া মুখোপাধ্যায় : জাস্ট বলেছিলেন, ওঁকে যাতে ঠান্ডা ঘরে না রাখা হয়। উইল হ্যাভ টু ডু দ্য ক্রিমেশন ইমিডিয়েটলি। অপেক্ষা করা যাবে না। 

এবিপি আনন্দ : মৌখিকভাবে বলে গিয়েছিলেন ?

তনয়া মুখোপাধ্যায় : না, লিখে গিয়েছেন। 

এবিপি আনন্দ : কী লিখেছেন ?

তনয়া মুখোপাধ্যায় : যে ওঁকে যেন ঠান্ডা ঘরে না রাখা হয়। উনি ৩০ ডিসেম্বর অবধি লিখেছেন। 

এবিপি আনন্দ : হাসপাতালে ভর্তি থাকাকালীনও লিখেছেন শুনলাম...

তনয়া মুখোপাধ্যায় : হ্যাঁ খাতা পেন চেয়েছিলেন। দিয়ে গিয়েছিলাম। লিখেছেন। কিন্তু, কী লিখেছেন সেটা দেখতে হবে। লাস্টের দিকে কথা বলতে পারতেন না । চোখের চাউনি দিয়ে যা বলতেন। 

এবিপি আনন্দ : এরপর পরিকল্পনা কী ?

তনয়া মুখোপাধ্যায় : এখান থেকে বাড়ি যাওয়া হবে। তারপর ওখান থেকে কেওড়াতলা।

কার্যত বাংলা সাহিত্যের একটা যুগের অবসান হল। অসংখ্য উপন্যাসের লেখক মণিশংকর মুখোপাধ্যায়। একের পর এক উল্লেখযোগ্য গ্রন্থ পাঠক-পাঠিকাদের উপহার দিয়েছেন সাহিত্যিক শংকর। তাঁর উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলি হল- 'চৌরঙ্গী', 'কত অজানারে', 'যেখানে যেমন', 'সম্রাট ও সুন্দরী', 'চরণ ছুঁয়ে যাই', 'জনঅরণ্য', 'সীমাবদ্ধ'।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget