এক্সপ্লোর

DGP West Bengal: নয়া স্থায়ী ডিজি পেল রাজ্য, দায়িত্বে এলেন মনোজ মালব্য

DGP West Bengal: ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ। গত ৩১ অগাস্ট কার্যনির্বাহী ডিজি হিসেবে, অস্থায়ী ভাবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। কেন্দ্রীয় অনুমোদনের পরই এ বার স্থায়ী ভাবে ওই পদে অভিষিক্ত হলেন তিনি।

কলকাতা: রাজ্য পুলিশের স্থায়ী ডিজি (West Bengal DGP) হলেন মনোজ মালব্য (Manoj Malvia)। আগামী দু’বছরের জন্য রাজ্য পুলিশের ডিজি-র (Director General of Police West Bengal) দায়িত্ব সামলাবেন তিনি। এত দিন অস্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাচ্ছিলেন।

মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্থায়ী ডিজি হিসেবে মনোজের নিযুক্ত হওয়ার খবর ঘোষণা করা হয়। বলা হয়ছে, আগামী দু’বছরের জন্য রাজ্যের স্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাবেন তিনি।

এর আগে রাজ্যের স্থায়ী ডিজিপি ছিলেন বীরেন্দ্র (DH Virendra)।গত অগাস্ট মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়। এর পর গত ৩১ অগাস্ট কার্যনির্বাহী ডিজি হিসেবে, অস্থায়ী ভাবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। কেন্দ্রীয় অনুমোদনের পরই এ বার স্থায়ী ভাবে ওই পদে অভিষিক্ত হলেন তিনি।

আরও পড়ুন: Municipal Election 2022: পুরভোটের আগে ভাঙন BJP-তে, শিলিগুড়িতে তৃণমূলে যোগ বিজেপি নেত্রীর

১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ। বীরেন্দ্রর মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী ভাবে ওই পদে নিয়োগ করা হয়নি। তবে সম্প্রতি মনোজ, বিবেক সহায়, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহ, নীরজনয়ন পান্ডে—এই ছ’জনের নামের একটি তালিকা নবান্নের তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয়।

রাজ্যের পাঠানো ওই নামের তালিকা পর্যালোচনা করে দেখেই মনোজের নিযুক্তিতে সায় দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতেই স্থায়ী ভাবে রাজ্যের ডিজি হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Akhil Bharatiya Hindu Mahasabha)-র প্রতিষ্ঠাতা মদনমোহন মালব্যর (Madan Mohan Malaviya) প্রপৌত্র মনোজ। তাঁর বাবা গিরিধর মালব্য (Giridhar Malaviya) এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। ২০১৪ সালে বারাণসী (Varanasi) থেকে নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন মনোনয়নপত্র জমা দেন, সেই সময় তাঁর নামের প্রস্তাবক ছিলেন গিরিধর।

স্থায়ী ভাবে ডিজি নিয়োগ করতে বেশ কিছু প্রক্রিয়া পেরোতে হয় রাজ্যকে। প্রথমে ৩০ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে এমন যোগ্য আইপিএস অফিসারদের তালিকা তৈরি করতে হয়। তার পর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয় সেটি। সেই তালিকা থেকেই মনোজকে চূড়ান্ত করেছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget