এক্সপ্লোর

HMPV Update : নতুন নয় HMPV, কলকাতায় নভেম্বরেই আক্রান্ত ছিল ১১ জন !

পরিসংখ্যান বলছে,  ডিসেম্বরে ৫, নভেম্বরে ১১ জন আক্রান্ত হয়েছিল এই ভাইরাসে। আক্রান্তরা প্রায় সকলেই শিশু। বেশিরভাগেরই বয়স ৩ মাস থেকে ১৪ বছরের মধ্য়ে। 

সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : বিভিন্ন হাসপাতালের তথ্য় বলছে, ২০২৪-এ শীতের শুরুতেই এরাজ্য়ে দাপট দেখাতে শুরু করেছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। কলকাতাতেই আক্রান্ত হয়েছিল একাধিক শিশু। পরিসংখ্যান বলছে,  ডিসেম্বরে ৫, নভেম্বরে ১১ জন আক্রান্ত হয়েছিল এই ভাইরাসে। আক্রান্তরা প্রায় সকলেই শিশু। বেশিরভাগেরই বয়স ৩ মাস থেকে ১৪ বছরের মধ্য়ে। 

চিকিৎসক  অভিরূপ সরকার জানাচ্ছেন, ' অক্টোবর থেকেই কেস পাচ্ছি। জিনোম সিকোয়েন্সিং না করলে কেউ HMPV আক্রান্ত কিনা বলা যাবে না। 

গত কয়েকদিনে HMP ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে একাধিক রাজ্য়ে। তবে এরাজ্য়ের বিভিন্ন হাসপাতালের নথি ঘেঁটে দেখা যাচ্ছে, আগেই এরাজ্য়ে এই ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে। ডিসেম্বরে ৫ জন HMP ভাইরাস আক্রান্তের খবর পাওয়া যায়। তাদের মধ্য়ে ৪ জন শিশু। ২ জনের বয়স ১ বছর, বাকি ২ জনের ৩ বছর।  এছাড়া রয়েছেন আসানসোলের বাসিন্দা, ৭৬ বছরের এক বৃদ্ধা। নভেম্বরে, ১১ জনের শরীরে HMPV সংক্রমণের খবর পাওয়া যায়।  আক্রান্তদের বেশিরভাগই শিশু। তবে, ৬৫ বছরের এক প্রবীণা এবং ৩৮ বছরের এক মহিলার শরীরেও মেলে সংক্রমণ। হাসপাতালগুলোর তরফে জানা গেছে, এরা প্রত্য়েকেই এখন সুস্থ রয়েছেন।  

চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্য়ায় জানাচ্ছেন, নিউমো ভাইরাস অনেকদিন ধরেই বিদ্যমান। ২০১৬ সালেও এমন ধরনের উপসর্গ নিয়ে অনেকে আক্রান্ত হয়েছিল। তিনি মনে করছেন, এইচএমপি ভাইরাস কোভিডের মতোই RNA ভাইরাস। চরিত্র বদলাতে পারে। চরিত্র বদলে অনেক সময়ই ক্ষতিকারক হয়ে যায় ভাইরাস।তাই পরিস্থিতির উপর নজর রাখার দরকার বলে মনে করছেন তিনি। তবে আতঙ্কিত নয়, সাবধান হতে হবে।  চিকিৎসক সাবধান করলেন, বাচ্চারা সর্দিকাশি হলে স্কুলে যেন না যায়। সেই সঙ্গে মাস্ক পরার উপরও জোর দিচ্ছেন তিনি। সেই সঙ্গে ফিরিয়ে আনতে হবে বারবার করে হাত ধোওয়ার অভ্যেস।  

ডিসেম্বরে, HMP ভাইরাসে আক্রান্ত হয় তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডের নাতনি অর্থাৎ শ্রেয়া পাণ্ডের মেয়ে।
এখন পুরোপুরি সুস্থ সে। শ্রেয়া জানালেন,  ডিসেম্বরে শরীর অসুস্থ হয় তাঁর।  সোয়াব টেস্টে ধরা পড়ে এইচএমপিভি। জ্বর ও  নিঃশ্বাসের সময় ঘরঘর শব্দর মতো উপসর্গ হয়েছিল তাঁর। 

চিকিৎসকরা বলছেন, HMP ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত না হলেও, অবশ্য়ই সতর্ক থাকতে হবে।  

আরও পড়ুন :  গায়ক চরণ দাসের জেল যাত্রা টেনে কোর্টে ধমক খেলেন কুন্তল ! নিয়োগ দুর্নীতিতে ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget