এক্সপ্লোর

Katihar Express: হাওড়া ঢুকতেই কাটিহার এক্সপ্রেসে চাঞ্চল্য, চাদর সরাতেই যাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার !

Katihar Express Passenger Death Mystery: হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেস পৌঁছতেই চাঞ্চল্য, ট্রেনের বাঙ্কার থেকে চাদর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হল তবলা বাদকের দেহ !

সুনীত হালদা, ভাস্কর ঘোষ, হাওড়া: ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ট্রেনের বাঙ্কার থেকে চাদর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হল তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। বছর ৫১-র ওই যাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান জিআরপি ও আরপিএফের। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।  

কীভাবে ঘটনার সূত্রপাত ?

 এই ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। তখন ঘড়ির কাঁটায় সকাল সোওয়া সাতটা।হাওড়া স্টেশনে ঢোকে ডাউন কাটিহার এক্সপ্রেস।  ওই ট্রেনের ঠিক পিছনের কামড়ায়, প্রতিবন্দিদের জন্য যে সংরক্ষিত কোচ, সেই কোচের বাঙ্কারে দেহ উদ্ধার হয়।ওই মৃতদেহের শরীরে ধারালো অস্ত্রের কোপ ছিল। রক্তে ভেসে যাচ্ছিল। এবং এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তা জানানো হয় রেলপুলিশকে। তৎক্ষনাৎ দেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে ছুটে যায়। এবং দেহ উদ্ধারের জন্য ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রেলপুলিশের অনুমান, এই ঘটনা ট্রেনের মধ্যেই হয়েছে। এববং ট্রেনের মধ্যেই খুন হয়েছে। মৃতের পরিবারের তরফেও একই অভিযোগ উঠেছে। 

ঠিক কী হয়েছিল ?

সৌমিত্র চট্টোপাধ্যায় পেশায় একজন তবলাবাদক। এবং তিনি প্রায়ই কাটিহারে যেতে তবলা শেখানোর জন্য। এবং বিভিন্ন অনুষ্ঠান করার জন্য। ১৮ নভেম্বর তিনি প্রথমে যান কাটিহারে। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ কাটিহার থেকে ফেরার ট্রেন ধরেন। মঙ্গলবার সকালেই ছিল তার বাড়ি ফিরে আসার কথা। সকাল সাড়ে দশটা বেজে যাওয়ার পরেও যখন তিনি বাড়ি আসেননি, তখন বাড়ির লোক যোগাযোগ করে বিভিন্ন জায়গায়। শেষে হাওড়া জিআরপি-তে এসে জানতে পারে, পরিবারের সদস্য 'খুন' হয়েছে।

আরও পড়ুন, উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ, আজ কত তাপমাত্রা কলকাতায় ?

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে পরিবারের লোকজন। সংসারের একমাত্র উপার্জনকারীর এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন তারা। ২৩ বছরের ছেলে এখনও বেকার। আগামী দিনে কীকরে সংসার চলবে তাই নিয়ে তাঁরা ভেবে কুল পাচ্ছেন না। কেন ওই কামরায় নিয়ম অনুযায়ী সিকিউরিটি গার্ড থাকবে না ? সেই প্রশ্ন তারা যেমন তুলছেন, একই সাথে রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে ক্ষতিপূরণের অভিযোগ জানাতে চলেছেন তাঁরা। কেন রেলের কামরায় বারংবার এই ঘটনা ঘটছে ? প্রশ্নের মুখে এবার যাত্রী নিরাপত্তা।বলাইবাহুল্য, ময়নাতদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে। দীর্ঘদিনের কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি ট্রেন ঘটে যাওয়া আকস্মিক ঘটনার শিকার হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তা সময়ই জানান দেবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget