এক্সপ্লোর

Raninagar Fire: রানিনগরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত প্রায় ২৫টি বাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর

Murshidabad Raninagar Massive Fire: ভরদুপুরে ভয়াবহ আগুনের গ্রাসে রানিনগর। আগুনে পুড়ে ভস্মীভূত প্রায়  ২৫টি বাড়ি। দমকল ও পুলিশ দেরিতে আসায় ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের গাড়িতে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের বিধ্বংসী আগুন রাজ্যে। ভরদুপুরে ভয়াবহ আগুনের (Massive Fire) গ্রাসে রানিনগর ১ নম্বর ব্লকের লোচনপুর পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকা । আগুনে (Massive Fire) পুড়ে ভস্মীভূত প্রায়  ২৫টি বাড়ি। দমকল ও পুলিশ দেরিতে আসায় ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের গাড়িতেও (Police Car)। একটি পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

রোষ গিয়ে পড়ে পুলিশের গাড়িতে

জানা গিয়েছে, শনিবার দুপুরে শ্রীরামপুর এলাকায় একটি বাড়িতে হঠাতই আগুন লেগে যায়। সেই আগুন ক্রমশই ভয়ানক আকার নেয়। আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের বাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। যদিও দমকল অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ।  এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। সেই রোষ গিয়ে পড়ে পুলিশের গাড়িতে।

আশ্রয়হীন একাধিক পরিবার

স্থানীয়দের দাবি, আগুনে পুড়ে গিয়েছে প্রায় ২৫ থেকে ৩০টি বাড়ি। বাড়িতে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের। আগুনে পুড়ে গিয়েছে সমস্ত কিছুই। আশ্রয়হীন হয়ে পড়েছে এলাকায় এই পরিবারগুলি। সরকারি সাহায্যের দিকেই তাঁকিয়ে অসহায় পরিবারগুলি।

লেলিহান শিখায় নেই যবনিকা

রাজ্যের অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনার কিছুতেই যবনিকা পড়ছে না। লেলিহান শিখা কখনও বহুতল বিল্ডিংয়ে, কখনও খাবারের দোকানে, কখনও ঝুপড়িতে। সদ্য ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে। বিধ্বংসী আগুনে প্ল্যাটফর্মে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

প্রায় চার ঘণ্টা ধরে টানাপোড়েন

ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় সম্প্রতি বাঁকুড়ার জুতোর গুদাম (Bankura News)। সেই আগুন নেভাতে কার্যত হিমশিম খায় দমকল বাহিনী। সন্ধে থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে টানাপোড়েনের পর আগুন নেভাতে সক্ষম হয়েছিল দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত পার হয়ে যায়। প্রচুর ক্ষয়ক্ষতি হয় ওই ঘটনায়।

আরও পড়ুন, কেন রিষড়ায় দফায় দফায় অশান্তি ? রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল মথুরাপুরেরও

মার্চ মাসে, গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ঘোড়াদল বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল ৬টি দোকান।রাত আড়াইটে নাগাদ ঘোড়াদল বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে বলে জানা গিয়েছিল। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়েছিল পরপর কয়েকটি দোকানে। স্থানীয়দের অভিযোগ ছিল, জয়নগর থেকে দমকল পৌঁছতে একঘণ্টার বেশি সময় নেয়। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, সম্পূর্ণ পুড়ে যায় ৬টি দোকান।  

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?

ভিডিও

Census 2027: দ্বিতীয় দফায় জনগণনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের | ABP Ananda
Koustav Bagchi | Arjun Singh-এর কেন্দ্রে কৌস্তভকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর দুর্নীতি নিয়ে ইন্দ্রনীলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি, কী বললেন রাহুল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget