এক্সপ্লোর

Kolkata Fire : দাউ দাউ করে জ্বলছে আগুন ! ধোঁয়ায় ঢেকেছে ধর্মতলা চত্বর, রাজ্যপালের পর ছুটলেন মুখ্যমন্ত্রীও

গোটা ছাদ জ্বলছে দাউ দাউ করে। একের পর এক এসি-তে ঘটছে বিস্ফোরণ।  ভেঙে পড়ছে জানলার কাচ, জ্বলন্ত টুকরো।

সঞ্চয়ন মিত্র, পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, কলকাতা : কালো ধোঁয়ায় ঢেকেছে শহরের প্রাণ কেন্দ্র। ক্রমেই গ্রাস করছে লেলিহান শিখা। রাজভবনের কাছে শরাফ হাউসে ভয়াবহ আগুন। ভেঙে পড়েছে ছাদের একাংশ। একের পর এক এসি-তে বিস্ফোরণ।  রাজভবন থেকে বেরিয়ে তদারকি করলেন রাজ্যপাল ( C V Ananda Bose ) । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুখ্য়মন্ত্রী ( Mamata Banerjee ) ।

গোটা ছাদ জ্বলছে দাউ দাউ করে। একের পর এক এসি-তে ঘটছে বিস্ফোরণ।  ভেঙে পড়ছে জানলার কাচ, জ্বলন্ত টুকরো। কালো ধোঁয়া ঢেকে ফেলছে আকাশ! শহরে ফের অগ্নিকাণ্ড। অফিস টাইমে অফিস পাড়ায় ভয়াবহ আগুন। 

বুধবার সকাল ১০.৩০টা নাগাদ রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ির চারতলার ছাদের একাংশ। রাজভবন থেকে রাস্তায় বাইরে বেরিয়ে আসেন রাজ্যপাল। আগুন নেভানোর কাজে তদারকি করেন তিনি। ঘটনাস্থলে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। আনা হয় হাইড্রলিক ল্যাডার। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুখ্য়মন্ত্রী। আসেন দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। সূত্রের খবর, ছাদের ওপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস ছিল। স্থানীয়দের দাবি, ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়।

ভস্মীভূত হয়ে যায় সবকটি অফিস। ভেঙে পড়ে ছাদের একাংশ। পুড়ে যায় আশেপাশের কয়েকটি গাছও। দমকলের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

অফিস টাইমে রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন ভস্মীভূত হয়ে গেল একাধিক অফিস। এই অগ্নিকাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের দাবি, শরাফ হাউসে একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। পুরসভার কাছে জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলর কিছুই জানাননি বলে পাল্টা দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

সম্প্রতি কলকাতা সহ একাধিক জেলায় ঘটছে একের পর এক অগ্নিকাণ্ড।  গত ১৮ এপ্রিল বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় হাওড়ার চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেট।  তার আগে তিলজলায় একটি ছাপাখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও ছেলের। আহত হয় আর এক ছেলে। এপ্রিলেই গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসন ও নির্মীয়মাণ বিল্ডিংয়ে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সন্তোষপুর স্টেশন লাগোয়া ৩০টি অস্থায়ী দোকান। 

আরও পড়ুন :

 

 ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget