এক্সপ্লোর

Kolkata Khidirpur Fire :কলকাতা শহরে বিধ্বংসী আগুন, জ্বলছে বিরাট এলাকা, পুড়ে ছাই '১৩০০ দোকান'

অল্প কিছু ক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি , ইতিমধ্যেই খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি দোকান। 

 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কলকাতা শহরে আবার বিরাট আগুন। অনল শিখা ছড়িয়েছে বিরাট এলাকা জুড়ে।  খিদিরপুর বাজারে রাত রাত ১টার কিছু পরে আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। অল্প কিছু ক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি , ইতিমধ্যেই খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি দোকান। 

বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু আগুন এখনও বাগে আসেনি। সকালেও বাজারে বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, খবর দেওযা সত্ত্বেও, দমকল দেরিতে এসেছে । খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের । কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী। 

তবে এই অভিযোগকে আমল দিতে নারাজ দমকলমন্ত্রী। তিনি বললেন,  'দমকল সময় মতোই এসেছে। ঘিঞ্জি এলাকায় গাড়ি ঢোকাতে সমস্যা হয়। রাতে মেয়র ফিরহাদ হাকিম এসেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। দোকান করার সময় সব নিয়ম মানা হয়নি। কী কারণে আগুন লাগল, খতিয়ে দেখা হবে। ' তবে কি খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাম না করে পুরসভার ঘাড়ে দায় চাপালেন দমকলমন্ত্রী সুজিত বসু? দমকল সময় মতো এসেছে বলে দাবি করেছেন কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাসও। তিনি বলেন, 'রিজার্ভার ছিল না কি ছিল, সেটা আমি বলতে পারছি না। কিন্তু এটা সরকারি বাজার। খুব সম্প্রতি হ্যান্ডওভার করা হয়েছে কলকাতা পুরসভাকে। তার আগে এটা (দক্ষিণ ২৪ পরগনা) জেলা শাসকের অধীনে ছিল। ' 

মন্ত্রী যাই বলুন, রাত ১টার পর আগুন লেগেছে, ২টো ৩৮-এ দমকল পৌঁছয়, ততক্ষণে প্রায় সমস্ত দোকানই পুড়ে গেছে, পাল্টা দাবি স্থানীয় ব্যবসায়ীদের।  তাঁদের একাংশের অভিযোগ, জমি মাপামাপির কাজ চলছিল। পুরনো বাজার ভেঙে প্রোমোটারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। সেই কারণেই বাজারে আগুন লাগানো হয়েছে বলে মনে করছেন অরফ্যানগঞ্জ পুর বাজারের ব্যবসায়ীরা।
                       

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget