এক্সপ্লোর

Mausam Benazir Noor Update: পুরসভার ডায়েরি থেকে বাদ গেল নাম, অসন্তোষ লুকোলেন না মৌসম নুর

Mausam Benazir Noor Update: আদ্যোপান্ত কংগ্রেসি পরিবারের মেয়ে মৌসম, ২০১৯-এ তৃণমূলে যোগ দেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে তৃণমূলের হাত ধরার আবেদন জানিয়ে সায় না মেলাতেই জোড়াফুলে চলে আসেন মৌসম

করুণাময় সিংহ, মালদা: খাতায় কলমে শাসক দলের রাজ্যসভা সাংসদ তিনি। জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতিও ছিলেন এক সময়। অথচ মালদা পৌরসভার (Malda News) ডায়েরি থেকে নাম বাদ গেল সেই মৌসম বেনজির নুরের (Mausam Benazir Noor)। পৌরসভার ডায়েরিতে এলাকার বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থাকে। এত দিন সেই তালিকার উপর দিকে জ্বলজ্বল করত মৌসমের নাম। কিন্তু নতুন বছরে পুরসভার যে ডায়েরি প্রকাশিত হয়েছে, তাতে তাঁর নামের উল্লেখ নেই কোথাও। তাতে তৃণমূলে (TMC)-র অন্দরেই চর্চা শুরু হয়েছে।  

এ বছর তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা (English Bazar Municipal Corporation) যে ডায়েরি প্রকাশ করেছে, তাতে জেলাশাসক থেকে, পুলিশ সুপার, পুরসভার বিভিন্ন দফতর এবং আধিকারিকদের নাম এবং ফোন নম্বরের উল্লেখ রয়েছে। তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি-র জনপ্রতিনিধিদেরও নাম-নম্বরের উল্লেখ রয়েছে ডায়েরিতে। বাদ পড়েছেন শুধু মৌসম। তা নিয়েই রাজনৈতিক তরজা চরমে উঠেছে। ওই ঘটনায় অসন্তোষ লুকিয়ে রাখেননি মৌসম নিজেও। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘কংগ্রেস সাংসদদের নাম পর্যন্ত রয়েছে। অথচ আমার নাম নেই। কেন এমন হল, আমি জানি না।’’

যদিও ছোট্ট ভুলে মৌসমের নাম বাদ পড়ে গিয়েছে বলে সাফাই দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য আশিস কুণ্ডু। পৌরসভার সহ অহ্বায়ক প্রসেনজিৎ দাস বলেন, ‘‘সত্যিই অন্যায় হয়েছে।’’ কিন্তু তাতেই বিতর্ক থামছে না। কিন্তু বিজেপি-র দাবি, ইচ্ছাকৃত ভাবেই মৌসমের নাম বাদ দেওয়া হয়েছে। এখন বিপাকে পড়ে সাফাই দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: South Dum Dum Municipality: পরিবারের সদস্যদের সম্পূর্ণ টিকাকরণ হলে কর ছাড়ের ঘোষণা, অভিনব উদ্যোগ দক্ষিণ দমদম পুরসভার

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অসন্তুষ্ট একদা মালদা জেলার রাজনৈতিক পীঠস্থান কৌতুয়ালী বাড়ির সর্বকনিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব মৌসম। শাসক লের প্রতিনিধি হয়েও ইংরেজবাজার পুর কর্তৃপক্ষের তাঁকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় রাখার  রাখার প্রয়োজন বোধ করলেন না কেন, তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন তিনি। তবে তৃণমূল জেলা নেতৃত্ব এখনও পর্যন্ত এ নিয়ে কোও বিবৃতি দেননি এখনও পর্যন্ত।

আদ্যোপান্ত কংগ্রেসি পরিবারের মেয়ে মৌসম, ২০১৯ সালে তৃণমূলে যোগ দেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে তৃণমূলের হাত ধরার আবেদন জানিয়েছিলেন তিনি। তাতে সায় না মেলাতেই জোড়াফুলে চলে আসেন মৌসম। সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা হয়ে উঠেছেন মৌসম। তাঁর কার্যালয়ে দলনেত্রীর ছবিও শোভা পায়। সেই মৌসমের নাম বাদ যাওয়ায় আলোচনা শুরু হয়েছে দলের অন্দরেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget