এক্সপ্লোর

Medical Course: বেসরকারি মেডিকেল কলেজে সরকারি হারে পড়ার খরচ! কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা

Medical College Courses Fees: যার ফলে সুবিধা হবে গরিব-মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়াদের। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 

কলকাতা: মেডিকেল পড়ুয়াদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কিংবা যারা ডাক্তারি পড়তে চায় তাঁদের জন্যও অনেকটাই সুবিধা হবে এই ঘোষণাতে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। বেসরকারি মেডিক্যাল কলেজের অর্ধেক আসনে পড়ার খরচ সরকারি হারে নেওয়া হবে। যার ফলে সুবিধা হবে গরিব-মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়াদের। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 

এই বিষয়ে কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে বলে ট্যুইট করে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। এছাড়াও, ক্যান্সার, টিবি, ডায়াবিটিস, হৃদরোগে চিকিৎসায় প্রয়োজনীয় ৮০০টিরও বেশি ওষুধের দাম নিয়ন্ত্রণ করা করা হচ্ছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার সুবিধা পাবেন সাধারণ মানুষ।  

সম্প্রতি ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের পড়াশুনো শেষ করার জন্য ভারতে মেডিক্যাল পেশা সংক্রান্ত বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে আইএমএ-র পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, অনিশ্চয়তার পরিপ্রেভিতে সরকার নিয়ম শিথিল করে ইউক্রেন থেকে ফেরা দেশের মেডিক্যাল পড়ুয়াদের মেডিক্যাল কলেজগুলি ভর্তির ব্যবস্থা করা হোক। এক্ষেত্রে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) মনে করছে, বিশেষ একটি পরীক্ষার মাধ্যমে ওই পড়ুয়াদের ভারতের মেডিক্যাল কলেজে ভর্তির বন্দোবস্ত করা যেতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে  ইঙ্গিত মিলেছে যে, ইউক্রেন থেকে ফেরত ওই পড়ুয়াদের মেডিক্যাল পড়াোনা সম্পূর্ণ করার ক্ষেত্রে কিছু উপায় বের করা হতে পারে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে সাক্ষাতের সময় মেডিক্যাল কলেজগুলিতে আসন বাড়ানোর কথা বলেছিলেন।                                   

উল্লেখ্য, ইউক্রেন থেকে ফিরে আসা মেডিক্যাল পড়ুয়াদের সমস্যার বিষয়টি সংসদেও উঠতে পারে। আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ওড়িশার কন্ধমালের বিজেডি সাংসদ ড. অচ্যূত সামন্ত বলেছেন, মোদি সরকারের উচিত জাতীয় মেডিক্যাল কমিশনের নিয়মে বদল ঘটানো।                                                              

 

সেরা শিরোনাম

News Live Updates: আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget