এক্সপ্লোর

Medinipur Medical News : সত্যিই কি প্রসূতি-মৃত্যুর দিন মেদিনীপুর মেডিক্যাল থেকে ৪০ কিমি দূরে অপারেশন করতে গিয়েছিলেন ডা. দিলীপকুমার পাল?

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সুপার সহ ১২ জনকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এরমধ্য়ে ৬ জন সিনিয়র চিকিৎসক । 

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে কাঠগড়ায় 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল'-এর তৈরি এই স্যালাইন।  রাজ্যজুড়ে শোরগোল।  অথচ মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু ও ৩ জনের সঙ্কটজনক পরিস্থিতির জন্য় চিকিৎসকদেরই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ জন চিকিৎসককে করা হল সাসপেন্ড ! 

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সুপার সহ ১২ জনকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এরমধ্য়ে ৬ জন সিনিয়র চিকিৎসক । ৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বা জুনিয়র চিকিৎসক।  এই চিকিৎসকদের ভূমিকা যে সিআইডি-ও তদন্ত করে দেখবে তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়মন্ত্রী। শুধু তাই নয়, ওই ১২ জনের মধ্যে রয়েছেন ১ জন সিনিয়র ডাক্তার, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মেদিনীপুর মেডিক্যালে ডিউটিতে থাকাকালীন অপারেশন করতে গিয়েছিলেন সেখান থেকে বহুদূরের হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক দিলীপ কুমার পালের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। 

তিনি ঠিক কী করেছেন ? মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের দাবি, চিকিৎসক  দিলীপকুমার পাল সেদিনই আরও ৩টি জায়গায় অপারেশন করেছেন।মেদিনীপুর মেডিক্যালে যে সময় তাঁর ডিউটিতে থাকার কথা, সে সময় তিনি চলে গিয়েছিলেন প্রাইভেটে ৩ টে অপারেশন করতে। মেদিনীপুর থেকে ডেবরা, বালিচক প্রায় ৪০ কিলোমিটার দূরে । সেখানে গিয়ে অপারেশন করেন চিকিৎসক  দিলীপকুমার পাল। নায়ারণস্বরূপ নিগম দাবি করেন, সেই হাসপাতালের রেজিস্টারে তাঁর নাম পাওয়া গেছে। অর্থাৎ যে সময় তাঁর মেদিনীপুর মেডিক্যালে থাকার কথা, সে-সময় তিনি চলে গিয়েছিলেন ৪০ কিমি দূরে অন্য একটি হাসপাতালে। 

মুখ্য়মন্ত্রী এই বিস্ফোরক অভিযোগের পর চিকিৎসক  দিলীপকুমার পাল যে নার্সিংহোমে অপারেশন করতে গেছিলেন বলে অভিযোগ, দুপুরে সেখানে পৌঁছয় CID। নার্সিংহোম সূত্রে দাবি, CID তাঁদের রেজিস্টার নিয়ে গেছে। যদিও, বিরোধী দলনেতা থেকে সিনিয়র চিকিৎসক, সবার একটাই দাবি, নিম্নমানের রিঙ্গার ল্য়াকটেট ব্য়বহারের ফলেই রোগী মৃত্য়ুর অভিযোগ উঠেছে। আর তা থেকে নজর ঘোরাতেই মরিয়া চেষ্টা করছেন মুখ্য়মন্ত্রী।

এই অভিযোগে, তাঁকেও সাসপেন্ড করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, একসঙ্গে সরকারি ও বেসরকারি জায়গায় কাজ করা যাবে না। এছাড়াও মুখ্যমন্ত্রী সরব হন, হাসপাতালে ওটি-র সামনে পর্যন্ত সিসিটিভি না-লাগাতে দেওয়া নিয়ে। মুখ্যমন্ত্রীর অভিযোগ,' অপারেশন থিয়েটারের গেটের আগে সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? ভিতরেও থাকা উচিত বলে মনে করি। যদি কোনও অবহেলার ঘটনা থাকে, সিস্টেম থাকা উচিত, যাতে ট্রেস করা যায়। '

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget