এক্সপ্লোর

Kolkata Metro Update: যাতায়াতের আধুনিক ব্যবস্থা, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মিলবে QR Code-এর সুবিধা

Kolkata Metro Update: মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামীকাল থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। আপাতত যে ছ'টি স্টেশনে এই মেট্রো চলে সেখানে এই ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোয় (Metro) সফর এখন আরও সহজ। মেট্রোয় যাতায়াতের জন্য চালু করা হচ্ছে নতুন ব্যবস্থা। শুরু হচ্ছে কিউ আর কোড (QR Code)। যাতায়াতের এই আধুনিক সুবিধা মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East-West Metro)।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্যতম ব্যস্ত স্টেশন সেক্টর ফাইভ। সেখানেই মেট্রোর জিএম-এর উপস্থিতিতে এই নতুন ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হয়ে গেল। বেশ কিছুদিন ধরেই কথা চলছিল যাত্রী সাধারণের সুবিধার্থে টিকিট কাটার নতুন ব্যবস্থা চালুর। অবশেষে আগামীকাল থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে সেই ব্যবস্থা চালু হতে চলেছে। 

কেমন হচ্ছে ঠিক বিষয়টা?

মেট্রোর টোকেন (Token) বা স্মার্টকার্ড (Smart Card) পাঞ্চ করে ঢোকার গেটেই লাগানো থাকবে কিউ আর কোড স্ক্যানার (QR Code Scanner)। টিকিট কাটা যাবে মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমে। সেই অ্যাপের কথা জানানো হবে শীঘ্রই। অ্যাপে টিকিট কাটলেই মিলবে একটি কিউ আর কোড (QR Code)।  যাত্রী নিজেই সেই কোড গেটের স্ক্যানারে দিয়ে প্রবেশ করতে পারবেন ভিতরে। 

আরও পড়ুন: Kolkata: ওমিক্রন নিয়ে নবান্নে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামীকাল থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। কীভাবে পেমেন্ট গেটওয়ে কাজ করবে সেই ব্যাপারে নজর রাখছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। আপাতত যে ছয়টি স্টেশনে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলে সেখানে এই ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে।

 

এই পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য যাত্রীদের সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে পোস্টার লাগানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। 'মেট্রো রাইড কোল' নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে প্রোফাইল খুলে তাতে সফরের খুঁটিনাটি দিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। প্রাথমিকভাবে অনলাইনে টিকিট কাটার পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেটি ব্যবহার করা যাবে। তবে সেই সময়সীমা বাড়ানো যায় কি না, সেই দিকেও নজর রয়েছে কর্তৃপক্ষের। 

আরও পড়ুন: Kolkata News: নির্মীয়মাণ বহুতলে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, এখনও মৃতের পরিচয় জানতে পারেনি পুলিশ

অন্যদিকে বহু পরিমাণে ব্যবহৃত নর্থ-সাউথ মেট্রো অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো চলে সেখানেও এই ব্যবস্থা চালু করার ভাবনা চিন্তা চলছে। তবে সেক্ষেত্রে ভাবনার বাস্তবায়ন খানিক সময় সাপেক্ষ। তবে সেখানে পরিকাঠামো বেশ পুরনো, এমনকী সেখানকার টোকেন গেটগুলিও যেহেতু বেশ পুরনো তাই সেগুলির কিছু পরিবর্তন ঘটিয়ে 'কিউ আর কোড স্ক্যানার' সম্বলিত করতে হবে। তারপরই দুই তরফের মেট্রোর যাত্রীদেরই এই আধুনিক সুবিধা দেওয়া যাবে। 

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget