এক্সপ্লোর

Kolkata: মেট্রোর কাজে ফের ধস! বাইপাসে ব্যাপক যানজটে নিত্যযাত্রীরা

Kolkata News: ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস, সংক্ষেপে যাকে বলে EM বাইপাস। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা। সেই রাস্তার ওপর, সেতুতে ধস। বিশাল ফাটল। 

ব্রতদীপ ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাইপাসে (ByPass), চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি (Science City) যাওয়ার পথে, রাস্তার পাশে ধস। বেশ খানিকটা অংশে ফাটল ধরে। নিউগড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজের (metro work) জন্যই এই বিপত্তি বলে দাবি। সমস্যার সুরাহা করা গিয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার। 

রাস্তার পাশে ধস! মেট্রোর কাজের জের?

ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস (Eastern Metropolitan ByPass), সংক্ষেপে যাকে বলে EM বাইপাস। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা। সেই রাস্তার ওপর, সেতুতে ধস। বিশাল ফাটল। রাস্তার ধারের কিছুটা অংশ ভেঙে বসে গেছে। 

নিউগড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি বলে দাবি। কলকাতার বুকে দগদগে হয়ে রয়েছে ২০১৯ সালের বউবাজার (Bowbazar) বিপর্যয়ের স্মৃতি। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য, দুর্গা পিতুরি লেন এবং স্যাঁকরাপাড়া লেনে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক বাড়ি। এছাড়াও বহু বাড়িতে বিশাল বিশাল ফাটল দেখা দেয়। 

বিপর্যয়ের জেরে, ঠাঁইহারা হন বহু মানুষ। সেই আতঙ্ক এবার EM বাইপাসে। চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে বাইপাসের ওপর এই সেতুতে রবিবার থেকে দফায় দফায় ধস নামে। রাস্তার ধারের এই অংশ কিছুটা ভেঙে বসে যায়। এখানেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রো প্রকল্পের পিলার বসানোর জন্য যন্ত্রের মাধ্যমে মাটি খোঁড়া হচ্ছিল।

আরও পড়ুন: Howrah: বাড়ির 'বেআইনি' অংশ ভাঙতে গিয়ে বাধার মুখে হাওড়া পুরসভার অভিযান

রবিবার প্রথম সেতুর ওপর এই অংশে ধস ও ফাটল নজরে আসে। ওইদিন রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করা হয়। কিন্তু সোমবার সকালে ফের রাস্তায় দেখা যায় ধস। সোমবার রাতেও ফের মেরামতি করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায়, যে কে সেই। শেষমেষ বিশেষ রাসায়নিক দিয়ে মেরামত করা হয়। 

তবে নির্মাণকারী সংস্থার সুপার ভাইজারের মতে, 'আশা করি আর সমস্যা হবে না।' ধস-ফাটলের জেরে, বাইপাসে ব্যাপক যানজট হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget