এক্সপ্লোর

Migrant Worker Problem: 'মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে মারধর' সুরাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা পরিযায়ী শ্রমিকদের

West Midanpore News: পরিযায়ী শ্রমিকদের পরিবারের দাবি, কারখানার কাজে গিয়েছিলেন পিংলার ১৮ থেকে ২০ জন বাসিন্দা।

কলকাতা: দিল্লির মধুবিহারের পর গুজরাতের সুরাত। ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে আটকে রেখে হেনস্থা ও মারধরের অভিযোগ। মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢোকা। বুকে, পেটে লাথি। চুলের মুঠি ধরে জিপে তুলে থানায় নিয়ে যাওয়া। আধার কার্ড দেখানো সত্ত্বেও কথায় কথায় মারধর। ফোন কেড়ে নেওয়া। গুজরাত পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ করেছেন ঘরে ফিরে আসা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার গুজরাতের সুরাত থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাড়িতে ফিরেছেন বুদ্ধদেব বারিক, সন্দীপ মাঝি, গণেশ মাঝিরা। বাড়ি ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তাঁরা। 

ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে আটকে রেখে হেনস্থা ও মারধরের অভিযোগ। বৃহস্পতিবার গুজরাতের সুরাত থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাড়িতে ফিরেছে ছেলে। ছেলেকে কাছে পেয়েই তাঁকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা। স্থানীয় সূত্রে খবর, গত ২৪ তারিখ সুরাতের কারখানার কাজে যান পিংলার কেলেয়াড়ার বাসিন্দা ১৮ থেকে ২০ জন বাসিন্দা। বাংলা ভাষায় কথা বলায়, ২৭ তারিখ তাঁদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা রাখা হয়। অভিযোগ, তারপর শুরু হয় গুজরাত পুলিশের অত্যাচার।

বাংলাভাষী হওয়ায় পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশু সন্তানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে দিনকয়েক আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লি পুলিশ ও বিজেপি CC ক্যামেরার ফুটেজ প্রকাশ করে, দাবি করে, এই অভিযোগ ভিত্তিহীন। এর মাঝেই বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল বিজেপি শাসিত আরও এক রাজ্যে। পিংলার বাসিন্দা পরিযায়ী শ্রমিক বুদ্ধদেব বারিক বলেন, "হঠাৎ দেখি, দরজা ভেঙে ১০-১২ জন পুলিশ অফিসার এল। আমরা তো ঘুমিয়ে আছি। তারপর আমাদের এই রকম চুল ধরে জিপে তুলে নিয়ে থানায় গেল। আধার কার্ড বের করলাম, দেখল। দেখার সঙ্গে সঙ্গেই মার।  বলে, এটা তো ডুপ্লিকেট আধার কার্ড। কলকাতায় তো ডুপ্লিকেট আধার কার্ড হয়। ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসেছ। তোমরা বাংলাদেশি। কিছু কিছু অফিসার বলে, এদের এভাবে হবে না। ঝুলিয়ে মারতে হবে। যা মেরেছ... ওখানকার পুলিশ।'' আরেক পরিযায়ী শ্রমিক সন্দীপ মাঝি বলেন, "রাত ১২টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় কপাট, জানালা ভেঙে। গুজরাতের পুলিশ।  রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে। ++ আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে। আমাদের কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে।''

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget