এক্সপ্লোর

Mimi Chakraborty : দেবের পথেই ? গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

Mimi Chakraborty Update : ২০১৯-এর লোকসভা ভোটে জিতে প্রথমবার সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা :  দেবের পথেই মিমি? ভাঙড়ের দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে এবার ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের পর, দেবকে ঘিরে তৈরি হওয়া বিস্তর জল্পনায় আপাতত দাঁড়ি পড়েছে। শেষমেশ ফের লোকসভা ভোটের লড়ার ইঙ্গিত দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। আর এই প্রেক্ষাপটেই নতুন করে জল্পনা উস্কে দিলেন, তৃণমূলের আরেক সাংসদ মিমি চক্রবর্তী। 

ভাঙড়ের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন ছিলেন মিমি। ২০১৯-এর লোকসভা ভোটে জিতে প্রথমবার সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী। চব্বিশের লোকসভা ভোটের আগে ভাঙড়ের দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকে তাঁর ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। মিমির প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

২০১৪ সালেই ঘাটালে টিকিট দিয়েছিল তৃণমূল। ২০১৪-র পর ২০১৯-এও ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দেব। ঠিক যেভাবে ২০১৯-এ যাদবপুর আসন থেকে, তৃণমূলের টিকিটে জেতেন টলিউডের আরেক মুখ মিমি চক্রবর্তী। সম্প্রতি আচমকা ৩টি সরকারি কমিটি থেকে পদত্য়াগ করেন দেব। তারপর তাঁর লোকসভার ভাষণের পর জল্পনা তীব্র হয়। তিনি কি রাজনীতি থেকে সরে যাবেন, প্রশ্ন ওঠে নানা মহলে। পরে অবশ্য দিল্লি থেকে ফিরে দেব যান দলনেত্রীর সাক্ষাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একান্তে কথা বলেন তিনি। আর তারপরই মনে করা হচ্ছে বরফ গলে। দেব বলেন 'আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে।' 

কিন্তু দেবকে নিয়ে এই টানটান চিত্রনাট্যের মধ্যেই, একটি সরকারি পদ থেকে ইস্তফা দিলেন আরেক তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মিমি কী ভেবে দিলেন ইস্তফা ? তা অবশ্য এখনও পরিষ্কার নয়।                    

অন্যদিকে আবার সোমবারই সন্দেশখালিকাণ্ডে মুখ খুলেছেন নুসরত জাহান। দিয়েছেন বিশেষ বার্তা। বলেছেন, 'এই সঙ্কটময় সময়ে, আসুন আমরা অন্যকে  উস্কানি দেওয়া থেকে বিরত থাকি এবং পরিবর্তে প্রশাসনকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হই। রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত জন প্রতিনিধি হিসেবে আমি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। পরিস্থিতি নিয়ে রাজনীতি করা এড়িয়ে চলুন, এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ ।  আমার ভূমিকা হল আগুন নিভিয়ে ফেলা, আগুনে ঘি ঢালা নয় । আসুন প্রশাসনকে সহযোগিতা করি এবং তাদের দায়িত্ব পালনের সুযোগ দিই।' 

আরও পড়ুন :

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই সৌরভের মাকে দেখে এলেন মিঠুন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget