এক্সপ্লোর

Minakshi Mukherjee: দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, মীনাক্ষী বললেন, CBI ডাকলে ফের আসবেন

RG Kar Case: বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন মীনাক্ষী।

কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর সামনে হাজিরা দিলেন CPM-এর যুব সংগঠন DYFI-এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে আবার যদি ডাকা হয় তাঁকে, হাজিরা দেবেন তিনি। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন মীনাক্ষী। (Minakshi Mukherjee)

বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন মীনাক্ষী। প্রায় দু'ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI. সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মীনাক্ষী। তিনি বলেন, "তদন্তে সহযোগিতা করেছি। গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ এই নৃশংস ঘটনার বিচার চাইছেন। নিজের হাসপাতালে, নিজের বিভাগে একজন ডাক্তার খুন হয়ে যাবেন, তা দেখে সকলে চুপ করে বসে থাকবেন, তা হয় না।" (RG Kar Case)

মীনাক্ষী আরও বলেন, "আবার ডাকলে, আবার আসব। নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। তদন্তে যে কোনও রকমের সাহায্য করতে প্রস্তুত আমরা। প্রথম দিন থেকে রাস্তায় রয়েছি, আগামীতেও থাকব। সাধারণ মানুষকেও বলব, রাস্তায় থাকুন। আইনি লড়াই চলবে, লড়াই চলবে রাস্তাতেও। নির্যাতিতার দোষীদের শাস্তি চাই।"

গত ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ হাসপাতাল থেকে বের করা হয়। তড়িঘড়ি দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে বলে ওঠে অভিযোগ। সেই সময় শববাহী গাড়ি বের করে নিয়ে যাওয়ায় বাধা দেন মীনাক্ষী এবং দলের অন্য নেতা-কর্মীরা। সেই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই সূত্রেই এদিন সিবিআইকে ডেকে পাঠানো হয়। আগেই বার্তা পাঠিয়ে মীনাক্ষীকে আসতে বলেছিল CBI. কিন্তু বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি। এদিন শেষ পর্যন্ত পৌঁছন সিজিও কমপ্লেক্সে। 

আর জি কর কাণ্ডের তদন্ত এই মুহূর্তে CBI-এর হাতে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে। পাশাপাশি, কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠকের পর, গতকাল নবান্নেও দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা। কিন্তু বৈঠকের মিনিটস নিয়ে জটিলতার জেরে বৈঠক হতাশ চিকিৎসকরা। এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু খবর আসছে, অবস্থানস্থলের তাঁবু খুলে নিচ্ছেন ডেকরেটররা। পুলিশের চাপেই মঞ্চ তাঁবু খুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই নিয়েও এদিন মুখ খোলেন মীনাক্ষী। জুনিয়র ডাক্তার এবং আন্দোলনকারীদের উপর যদি একটা হাতও পড়ে, মানুষ ছেড়ে দেবেন না। আর জি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ, তা নিয়ে সরকার কী করেছে এখনও পর্যন্ত, সেই নিয়েও প্রশ্ন তোলেন মীনাক্ষী।

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget